Advertisement
জুমবাংলা ডেস্ক : নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে রাজেন্দ্র কলেজ মাঠ। সভামঞ্চের রং করার কাজ চলছে জোরেশোরে। এ ছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এ ছাড়াও চলছে রঙের কাজ। ফরিদপুর শহরে বিরাজ করছে সাজসাজ রব।

ফরিদপুর আওয়ামী লীগ নানা প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে দলটির সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। জেলার বিভিন্ন জেলা-উপজেলায় মাইকে আওয়ামী লীগের উন্নয়নের প্রচার করা হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে তোরণ। ব্যানার-ফেস্টুনে পাল্টে গেছে জেলার চিত্র।

সর্বশেষ গত ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ছয় বছর নয় মাস ২ দিন পর মঙ্গলবার ফরিদপুর শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নতুন বছর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.