Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আজ বিএনপির সমাবেশ, নতুন কর্মসূচি আসছে
রাজনীতি

আজ বিএনপির সমাবেশ, নতুন কর্মসূচি আসছে

By rskaligonjnewsOctober 18, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঢাকায় আজ গণসমাবেশ করবে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি

Advertisement
দলীয় সূত্রে জানা যায়, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক দিন ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো বিভিন্ন কর্মসূচি করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দলীয় একাধিক সূত্র।

এছাড়া এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ করবে ‘গণতন্ত্র মঞ্চ’।

বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে জনসমাবেশ করবে ‌‘১২ দলীয় জোট’। এতে বিশেষ অতিথির বক্তব্য দেবেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। এছাড়া একই সময় পুরানা পল্টন সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’।

রাজধানীর পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিকেল সাড়ে ৩টায় জনসমাবেশ করবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের প্রেসিডেন্ট অলি আহমদ।

এদিকে বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে মঙ্গলবার (১৭ আক্টোবর) সন্ধ্যা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এমন অভিযোগ করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসভবন থেকে, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে মিরপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টন থেকে আটক করেছে পুলিশ।

এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাসহ গ্রেপ্তার হওয়া কয়েকজন নেতার নাম সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী। রিভজী বলেন, গ্রেপ্তার করে বিএনপির আন্দোলন থামানো যাবে না।

পাঁচ বছর নিস্তব্ধ রুপালি গিটার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa