জুমবাংলা ডেস্ক: যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একদফা দাবিতে রাজধানীতে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এ গণমিছিল অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির একাধিক সূত্র। এ গণমিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

বিএনপি

Advertisement

গণমিছিল ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। তা সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে। এতে অংশ নিতে বলা হয়েছে কেন্দ্রীয় নেতাদের।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে গণমিছিল করবে। উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয়সহ সব থানা-ওয়ার্ডের নেতাকর্মী-সমর্থকদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বেলা ৩টায় বিএনপির দুটি গণমিছিল শুরু হবে। উত্তরের গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর মোড়-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উন্মুখ হয়ে আছেন। আশা করছি, বিপুল লোকসমাগম হবে।

অপরদিকে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ শেষে গণমিছিল বের করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট।

পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় পর্যন্ত মিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

বেলা ৩টায় এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকাল ৪টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ(একাংশ)।

এছাড়া একযোগে এ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)সহ অন্যান্য সমমনা দলগুলো ।

আজ রাজধানীর যেসব এলাকায় থাকবে না ১২ ঘণ্টা গ্যাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google