জুমবাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Advertisement
সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন।

এর আগে জাকার্তায় তিনি ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’, ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইন্দোনেশিয়া থেকে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ইতিহাসে আজকের (১৬ সেপ্টেম্বর ২০২৩) এই দিনে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google