Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আজও টিকিটের জন্য এয়ারলাইন্স কার্যালয়ের সৌদি প্রবাসীদের ভিড়
জাতীয়

আজও টিকিটের জন্য এয়ারলাইন্স কার্যালয়ের সৌদি প্রবাসীদের ভিড়

By Sibbir Osmanসেপ্টেম্বর 24, 20202 Mins Read

ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: টিকিটের জন্য সৌদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও ভিড় করেছেন প্রবাসীরা।

করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা সৌদি আরবে ফিরতে ভোর থেকেই সৌদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে ভিড় করছেন। তবে, এসব যাত্রীদের অধিকাংশই টোকেনধারী। আজ ২০০ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারী প্রবাসীরা এয়ারলাইন্স কার্যালয়ে এসেছেন।

আগ্রহী প্রবাসীদের মধ্যে আজ বৃহস্পতিবার ১ থেকে ৫০০ টোকেনধারী, আগামীকাল (শুক্রবার) ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০ এবং ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে।

সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, এজেন্সির মাধ্যমে কোনো টিকিট দেয়া হবে না। সব টিকিট টোকেনের সিরিয়াল অনুযায়ী দেয়া হবে এবং ফিরতি টিকিট পরিবর্তনে কোনো টাকা লাগবে না। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে নতুন টোকেন দেয়া হবে বলেও জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর যারা টোকেন পাননি তাদের ২৯ সেপ্টেম্বর উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।

প্রবাসীরা বলছেন, আকামার মেয়াদ বাড়ানোয় তারা কিছুটা নিশ্চিত রয়েছেন। তবে, ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে এখনো অনিশ্চতায় তারা। তাদের দাবি, সিরিয়াল অনুসারে যেন আসন বরাদ্দ হয়। টিকিট যেন সিন্ডিকেটের হাতে না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান প্রবাসীরা।

এদিকে, করোনায় দেশে আটকে পড়াদের আকামা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। রবিবার থেকে মিলবে ভিসা। একইসঙ্গে সৌদিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণের অনুমতিও মিলেছে। চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ রিয়াদ ও জেদ্দায় যাবে দুটি বিশেষ ফ্লাইট।

আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এরইমধ্যে ফ্লাইট নিয়ে তৈরি হয় জটিলতা। সৌদি সরকারের সঙ্গে জোর আলোচনা শুরু করে বাংলাদেশ সরকার। রিয়াদকে আকামার মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ করে ঢাকা। এরই পরিপ্রেক্ষিতে ২৪ দিন মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। রবিবার থেকে শুরু হচ্ছে মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন প্রক্রিয়াও।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শ্রমিকদের কাজে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অবতরণের অনুমতি দিয়েছে সৌদি সরকার। এদিকে, শ্রমিকদের নিয়ে শনি ও রবিবার রিয়াদ ও জেদ্দায় বিশেষ দুটি ফ্লাইট যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

জুন 13, 2026
বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

জুন 13, 2026
Latest News
সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

বৃত্তি

আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশ হতে পারে প্রাথমিক বৃত্তির ফল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa