সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ের সামনে প্রবাসীদের বিক্ষোভ। ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : টিকিটের জন্য প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ের সামনে আজ (২৩ সেপ্টেম্বর) কয়েক হাজার প্রবাসী জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ সময় টিকিটের দাবিতে তারা নানা স্লোগান দেন।  প্রবাসীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে চাকরি হারাতে হবে অনেককেই। কিন্তু তারা বিমান কিংবা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না।

তারা বলছেন, ১ অক্টোবরের মধ্যে আমরা যদি সৌদিতে ফিরতে না পারি; তবে আমাদের আকামা বাতিল হয়ে যাবে।

বিক্ষোভে অংশ নিতে কুমিল্লা থেকে আগত আলমাস হোসেন বলেন, সরকারের জরুরি পদক্ষেপ না নিলে আমরা সৌদিতে ঢুকতে পারব না। আমাদের পরিবার বিপদে পড়ে যাবে। আমরা বেকার হয়ে পড়ব।

এভাবে ৬৪ জেলা থেকে কয়েক হাজার লোক এসে সেখানে অবস্থান নিয়েছেন। কুষ্টিয়ার কবির হোসেন বলেন, আমাদের আকামা ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি সরকার ঢুকতে দেবে না। আমরা কোম্পানির সঙ্গে কথা বলেছি। আমাদের বলা হয়েছে, তোমরা যথাসময়ে সৌদিতে না এলে আমাদের করার কিছু নেই।

সরকার যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে যাদের আকামা নেই, তাদের টিকিটের ব্যবস্থা করেন, প্রবাসীরা বিক্ষোভে সেই দাবিই জানিয়ে আসছেন।

প্রবাসীরা বলেন, বিভিন্ন মেয়াদে তাদের সবার রিটার্ন টিকিট কেনা আছে। এ সময়ের মধ্যে তারা যদি সৌদিতে ফিরতে না যেতে পারেন, তা হলে যেন তিন মাসের মেয়াদ বাড়ানো হয়। সৌদি সরকারের কাছে সেই আবেদন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

টিকিট নিয়ে রাজধানীজুড়ে চলছে হাহাকার। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস কিছু যাত্রীকে টোকেন দিলেও এখনও টিকিট ইস্যু করেনি। যাদের রিটার্ন টিকিট আছে তাদের টিকিটও রি-ইস্যু করছে না।

হাজার হাজার যাত্রীর মধ্যে প্রতিদিন ৩০০ জনকে টোকেন দিচ্ছে এয়ারলাইনসটি। এ কারণে সংস্থার একমাত্র কার্যালয় সোনারগাঁও হোটেল মোড়ে দাঁড়ানোর জায়গা নেই।

এর আগে, করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদে গেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার রাত ১২টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।  ছুটিতে এসে করোনাভাইরারসের কারণে দেশেই আটকা পড়েছেন সৌদি প্রবাসীরা। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দ্রুত ফ্লাইট ধরতে হিমশিম খেয়েছেন অনেকেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.