জুমবাংলা ডেস্ক: আজ ০৮ নভেম্বর ২০২৩, বুধবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস-

রাশিফল

Advertisement

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
পরিবারের পরিবেশ অশান্ত থাকবে। তাই সকলের সঙ্গে সংযত আচরণ করুন। অকারণ সন্দেহ সম্পর্কে চিড় ধরাতে পারে। তাই নিজের আদর্শের উপর সৎ থাকুন। সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আর্থিকভাবে দিনটি ভালো যাবে। ব্যবসায় উন্নতি হবে। তবে বাকি অংশীদার বা সহকারীদের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে তার যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। আপনার অহংকারী মনোভাব অনেকের মনে কষ্টের কারণ হতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন)
পেশাগত ক্ষেত্রে সঠিক পরিকল্পনা দরকার। তবেই সাফল্য আসবে। কিছু ক্ষেত্রে ঝুঁকি নেওয়ারও প্রয়োজন হতে পারে। কাজের অতিরিক্ত চাপের জন্য ক্লান্তি আসতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
পরিবার এবং কাজের চাপ দুই মিলে আপনার উপর মানসিক চাপ বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আপনার সঙ্গীর উল্লেখযোগ্য কোনো উন্নতি হবে। এর ফলে বাড়িতে খুশির পরিবেশ থাকবে। তবে আত্মতুষ্টিতে ভুগবেন না। ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করে এগোন। অর্থপ্রাপ্তির আশা রয়েছে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ আপনার শরীর ভালো থাকবে। আর্থিক দিকেও অনেক সুবিধা পেতে পারেন। কাউকে ধার দেওয়া টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দিনের শেষে আজ আর্থিক লাভ হতে পারে। কাজের ফাঁকে মাঝে মাঝে বিরতি নিন। এতে মন হালকা থাকবে। স্ত্রীকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করুন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যবসার ব্যাপারে বন্ধু এবং সহকর্মীদের সাথে আলোচনা করুন। এর ফলে আর্থিক সমৃদ্ধি আসবে ব্যবসায়। নতুন অংশীদারকে ব্যবসায় যোগ করানোর আগে সব দিক বিবেচনা করুন।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বাচ্চাদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। আজ আর্থিক লাভ হবে। কিছু সামাজিক কাজে অনুদান দিতে পারেন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতায় সমস্ত কাজ মিটে যাবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
যে কাজে আপনি নিযুক্ত আছেন সেই কাজ গুরুত্বের সাথে সম্পন্ন করুন। পরিবারের মানুষদের ইচ্ছাগুলিকে গুরুত্ব দিন। যাদের সাথে আপনার বনে না তাদের থেকে দূরে থাকাই ভালো।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। আপনার শরীর ভালো না থাকার সম্ভাবনা রয়েছে। আজ কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আপনার যোগাযোগ বাড়বে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ বাইরে কোথাও যাওয়ার আগে প্রবীণদের থেকে আশীর্বাদ নিন। কোনো ঐতিহাসিক স্থানে যাওয়া হতে পারে। পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর সময় কাটবে। নতুন প্রকল্পে লগ্নি না করাই ভালো।

বাংলাদেশি টাকায় আজকের (8 নভেম্বর, ২০২৩) মুদ্রা বিনিময় হার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google