জুমবাংলা ডেস্ক: সারা দেশে আজ শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে।

আবহাওয়া অফিস

Advertisement

গতকাল শুক্রবার আবহাওয়া অধিদফতর জানায়, দেশের সব বিভাগেই আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়, ১০৪ মিলিমিটার। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৫৭ ও রংপুরে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় যেসব এলাকা ও মার্কেট আজ বন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google