জুমবাংলা ডেস্ক: আজ ০৬ জুন ২০২৩, মঙ্গলবার। জন্ম তারিখ দেখে মিলিয়ে নিন আজকের রাশিচক্রে কী আছে আপনার ভাগ্যে। আজ যারা জন্মগ্রহণ করেছেন রাশিচক্রে আপনি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা।

রাশিফল-১

Advertisement

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল
পরিচিত কেউ আজ মানসিক অস্থিরতার কারণ হতে পারে। বয়স্কদের সঙ্গে কৌশলী হোন। রোমান্স ও বিয়ের যোগ শুভ। যাত্রা শুভ নয়। সামাজিক কর্মে সুনাম বাড়াবে।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। কারো ওপর দায়িত্ব দিতে পারেন। তবে কিছুটা ভেবে নেয়া ভালো। যাত্রা শুভ নয়। নিজের কর্মের জন্য সুনাম বাড়াবে।

মিথুন: ২১ মে-২০ জুন
দূরের কোনো শুভ সংবাদ পাবেন। অধীনস্থদের জন্য ঝামেলা বাড়তে পারে। তবে প্রাপ্তিযোগ শুভ। কাউকে নতুন কোনো প্রতিশ্রুতি দেবেন না। পায়ে হাঁটার পথ বাড়বে।

কর্কট: ২১ জুন-২১ জুলাই
কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাথা ঘামাবেন না। গোপনীয় কোনো সংবাদ ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। দূরের যাত্রা শুভ নয়। প্রেম ও রোমান্স শুভ।

সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট
ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। পদস্থ কারো জন্য মন খারাপ হতে পারে। প্রিয়জনের আচরণ সম্পর্কে সতর্ক থাকুন। যাত্রা শুভ নয়।

কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
পারিবারিক কাজে আজ অন্যকে নাক গলাতে দেবেন না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। প্রচার কাজ শুভ। অলসতা পরিহার করুন।

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পরিকল্পনা বাস্তবায়নে অধীনস্থদের কাজে লাগাতে পারেন। আত্মীস্বজনের সঙ্গে আলোচনায় কৌশলী হোন। বিশ্রাম শুভ। প্রেম শুভ। বাড়িতে ভালো সময় কাটবে আপনার। যাত্রা শুভ নয়।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর
নিজের জমে থাকা পুরনো জরুরি কাজগুলো আজ দ্রুত সেরে নেয়ার চেষ্টা করুন। বয়স্কদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। প্রাপ্তিযোগ শুভ। সামাজিক কর্ম সুনাম বাড়াবে।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
হঠাৎ মন খারাপ হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। যাই করুন না কেন ভেবেচিন্তে করুন। রোমান্টিক কাজে অতিরিক্ত আগ্রহ দেখাবেন না। প্রাপ্তিযোগ শুভ।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
দাফতরিক কাজে মনোযোগী হোন। নিজের জরুরি কাজ দিনের শুরুতেই সেরে নিন। প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
যৌথ ও অংশীদারি কাজে আজ কৌশলী হোন। বয়স্কদের সঙ্গে মতবিরোধে যাবেন না। রোমান্স ও প্রেম শুভ। দূরের যাত্রায় পানাহারে সতর্ক থাকুন।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
অধীনস্থদের ওপর দায়িত্ব প্রদানের আগে ভালোভাবে ভেবে নিন। অন্যের কাজে যেচে নাক গলাতে যাবেন না। দূরের যাত্রা শুভ। পায়ে হাঁটার পথ বাড়বে।

বাংলাদেশি টাকায় আজকের (৬ জুন ২০২৩) মুদ্রা বিনিময় হার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google