
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করে লাউডস্পিকারের বিষয়ে এই নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানান। খবর গালফ নিউজ ও সৌদি গেজেটের।
জানা গেছে, সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামিক স্কলারদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


