Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আটকে আছে প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স
জাতীয়

আটকে আছে প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স

By Saiful IslamSeptember 27, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‌‌দেশে প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স সরবরাহ বাকি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
ড্রাইভিং লাইসেন্স

Advertisement

করোনাভাইরাসের সময় স্মার্ট ড্রাইভিং কার্ডের জন্য তিনবার দরপত্র আহ্বান করা হয়েছে এবং মামলার কারণে লাইসেন্স বিতরণে দীর্ঘসূত্রিতা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্য বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।

দীর্ঘসূত্রিতার কবলে পড়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানো ও বিতরণ কার্যক্রম। ফলে লাইসেন্সের জন্য আবেদনকারীদের নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানো ও বিতরণ কার্যক্রম দ্রুত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার ও সেখ সালাহউদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে কমিটির সদস্যরা জানান, গত মার্চের মধ্যে ১২ লাখ ৪৫ হাজার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা থাকলেও তা দেওয়া সম্ভব হয়নি। এরআগে ২০২১ সালের ২৯ আগস্ট স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর জন্য চুক্তি করে বিআরটিএ।

চুক্তি অনুযায়ী, ওই বছরের অক্টোবর থেকেই কার্ড ইস্যু করার কথা ছিলো কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে লাইসেন্সের জন্য আবেদন করে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। এতে আবেদনকারীরা নানান হয়রানির শিকার হচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে বৈঠকে রাজধানীর বিআরটি প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। আলোচনা শেষে মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের অবকাঠামো নির্মাণের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া মহাসড়কে জনগণের জীবনের নিরাপত্তা বিধান ও নিরাপদ রাখা লক্ষ্যে নসিমন, করিমন এবং সিএনজি চালিত অটোরিক্সা ও ইঞ্জিনচালিত রিক্সা চলাচল বন্ধ করার ব্যপারে ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি ও অতিরিক্ত আইজিপির (হাইওয়ে) সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সড়ক ও জনপদ অধিদপ্তরের নব-নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম হতে ১৪তম বৈঠক পর্যন্ত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগ রাজপথে নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa