
ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমকে রবিবার রাতে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপ-সচিব আতিয়ার রহমান।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’
তাবিথ আউয়াল তার আবেদনে কমিশনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন।
নৌকা প্রতীকের প্রার্থী অর্থাৎ আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রচার শুরু সময়ের আগেই প্রচারে অংশ নেওয়ায় একবার শোকজ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



