কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার বলেছেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আত্মীয়স্বজনকে আওয়ামী লীগের কমিটিতে আনা চলবে না। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘বিতর্কিতদের দলে টানবেন না। আওয়ামী লীগে হায়ার করা কর্মীদের আনার দরকার নেই। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আত্মীয়স্বজনকে আওয়ামী লীগের কমিটিতে আনা চলবে না। ত্যাগী দলীয় নেতা-কর্মীদের কোনোভাবেই কোনঠাসা করা চলবে না। দুঃসময়ের কান্ডারি কর্মীদের যথাযথ মূল্যায়ন করে দলে তাদের যথাযথ স্থানে ঠাঁই দিতে হবে।’

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের আরও বলেন, দুর্নীতিবাজরা আমাদের নজরদারিতে আছে। দলে শুদ্ধি অভিযান চলছে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না, সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‘দলে সৎ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ শুদ্ধি অভিযান সবাই মিলে সফল করতে হবে,’ বলেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিকে না বলুন, সন্ত্রাসকে না বলুন, মাদককে না বলুন, টেন্ডারবাজিকে না বলুন, চাঁদাবাজিকে না বলুন।

এসময় দলীয় সভা-সমাবেশে ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণ কম বানিয়ে সেই টাকা অসহায় ও দুঃস্থ নেতা-কর্মীদের পেছনে ব্যয় করার পরামর্শ দেন তিনি।

সম্মেলন উপলক্ষে কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে নৌকার আদলে সুদৃশ্য মঞ্চ তৈরি করা হয়।

সম্মানীত অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

‘নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি বিচার মানে না, আদালত মানে না। বিএনপি যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে, আমরা তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু তারা যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে সমুচিত জবাব দেয়া হবে,’ বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সম্মানীত বক্তা ছিলেন শেখ তন্ময় এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা।

বিশেষ বক্তা ছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

সম্মেলন শেষে নতুন কমিটির সভাপতি হিসেবে বর্তমান সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.