Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত আদালতে দোষ স্বীকার করলেন রফিকুল ইসলাম
আইন-আদালত

আদালতে দোষ স্বীকার করলেন রফিকুল ইসলাম

By Saiful IslamMay 29, 20212 Mins Read

আদালতে দোষ স্বীকার করলেন রফিকুল ইসলাম

Advertisement
জুমবাংলা ডেস্ক : আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শুভাশিষ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলামকে গত ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকালে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে বেশ কিছু বিদেশি পর্ন ভিডিও পাওয়া যায়। আটকের পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। র‌্যাব-১ মামলাটি তদন্ত করছিল।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম। ওই ঘটনায় ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা করেন।

ওই মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে আক্রমণাত্মক ও মিথ্যা ভীতি প্রদর্শন; তথ্য উপাত্ত ইলেকট্রনিক্স বিন্যাসে প্রকাশ ও সম্প্রচার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপরাধের কথা বলা হয়েছে। তার বিরুদ্ধে গাজীপুরের গাছা ও বাসন থানা ছাড়াও ঢাকার তেজগাঁও থানায় মামলা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa