Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আদালতে সাক্ষ্য দিলেন রিফাতের মা ও বোন
বরিশাল বিভাগীয় সংবাদ

আদালতে সাক্ষ্য দিলেন রিফাতের মা ও বোন

By Shamim RezaJanuary 10, 2020Updated:January 10, 20203 Mins Read
Advertisement

রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষ্য দেন মা ডেইজি বেগম। ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় ৭৫ জন সাক্ষীর মধ্যে আসামিদের বিরুদ্ধে তিনজন সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তাদের জেরাও শেষ করেছেন আসামিপক্ষের সাতজন আইনজীবী।

এ সময় আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সোমবার সকালে আবার তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।

বুধ এবং বৃহস্পতিবার বাদীসহ চারজনের সাক্ষ্য শেষ হয়েছে। এর আগে ১ জানুয়ারি মিন্নিসহ ১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় বরগুনা কারাগার থেকে আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ূম রাব্বি আকন , রেজোয়ানুল ইসলাম টিকটক হৃদয়, হাসান, রাফিউল ইসলাম রাব্বি, কামরুল হাসান সায়মুন, মোহাইমিনুল ইসলাম সিফাতকে আদালতে হাজির করা হয়। জামিনে মুক্ত আয়শা সিদ্দিকা মিন্নি তার চাচার সঙ্গে আদালতে হাজির হয়।

আদালতে তিনজনের সাক্ষ্য ও জেরা শেষে বেলা ৩টায় আবার ওই আসামিদের বরগুনা কারাগারে নিয়ে যাওয়া হয়।

বেলা ১১টায় সাক্ষীর বক্সে সাক্ষ্য দিতে ওঠেন মামলার বাদীর স্ত্রী নিহত রিফাত শরীফের মা ডেইজি বেগম। এরপর সাক্ষ্য দেন নিহত রিফাত শরীফের চাচাত বোন নুসরাত জাহান অনন্যা ও রিফাত শরীফের আপন ছোট বোন ইসরাত জাহান মৌ।

প্রথমে পিপি ভুবনচন্দ্র হাওলাদার তাদের জবানবন্দি দেয়ার সহায়তা করেন। নিহত রিফাত শরীফের মা ডেইজি বেগম দীর্ঘ সময় নিয়ে তার পুত্র হত্যার বর্ণনা দিতে গিয়ে আদালতে কয়েকবার কান্নায় ভেঙ্গে পরেন। আসামিপক্ষের ৭ জন আইনজীবী তাকে জেরা করেন।

ডেইজি বেগম আদালতে বলেছেন, তার ছেলে রিফাত শরীফকে নয়ন বন্ড, রিফাত ফরাজি, রিশান ফারাজিসহ আদালতে উপস্থিতসহ আরও অনেক আসামিরা বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে কুপিয়ে জখম করে। ওইদিন বিকালে তার ছেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

ডেইজি বেগম তার ছেলে রিফাত শরীফ হত্যার মূল ষড়যন্ত্রকারী হিসেবে আয়শা সিদ্দিকা মিন্নিকে আদালতে চিহ্নিত করেন।

সাক্ষী নুসরাত জাহান অনন্যা ও ইসরাত জাহান মৌ আদালতে সাক্ষ্য দিয়ে রিফাত শরীফের হত্যাকারী হিসেবে ওই আসামিদের কথা বলেন।

সাক্ষ্য দেয়ার পরে নিহত রিফাত শরীফের বোন মৌ বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। মিন্নির কারণে আমার ভাই খুন হয়েছে। আমরা জানতাম না মিন্নি নয়ন বন্ডকে বিয়ে করে গোপন রেখে আবার আমার ভাইকে বিয়ে করেছে।

মৌ আরও বলেন, মিন্নি আমার ভাইর সঙ্গে বিয়ে বসে গোপনে আগের স্বামী নয়ন বন্ডের বাসায় নিয়মিত যাতায়াত করত। আমার ভাই জানতে পেরে মিন্নিকে নিষেধ করেন। এতে একাধিকবার মিন্নি আমার ভাইর কাছে তালাক চেয়েছে। এই বিষয় নিয়ে মিন্নি ও আমার ভাইর মধ্যে ঝগড়াজাটি হতো। মিন্নি আমার ভাইকে হত্যা করে পথের কাটা দূর করার জন্য নয়ন বন্ড, রিফাত ফারজিদের সঙ্গে ষড়যন্ত্র করে ২৬ জুন বরগুনা কলেজ গেটের সামনে কুপিয়ে হত্যা করে।

মৌ বলেন, এই কথাগুলো আমি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে নয়ন বন্ডের নেতৃত্বে একদল যুবক রিফাত শরীফকে কুপিয়ে জখম করে। পরে ওইদিন বিকাল সাড়ে ৩টায় বরিশাল শেরেইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রিফাত শরীফ।

মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগে ভাইরাল হয় নৃশংস হত্যাকাণ্ডের কোপানো দৃশ্য। ২৭ জুন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ নয়ন বন্ডসহ ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ২ জুলাই পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হয় রিফাত হত্যার মূল আসামি নয়ন বন্ড। ১ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা দুই খণ্ডে ২৪ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক মিন্নিসহ ১০ জন এবং অপ্রাপ্ত বয়স্ক ২৪ জন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও আদালতে দিলেন বরিশাল বিভাগীয় বোন মা রিফাতের সংবাদ সাক্ষ্য
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
Latest News
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.