Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬
Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা খেলাধুলা ফুটবল

আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬

By Tarek HasanMay 17, 2026Updated:May 17, 20263 Mins Read

জমজমাট আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ১৫ মে পর্দা নামলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় আসরের।

অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই

Advertisement

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-র ব্যানারে নাটমেগ আয়োজিত এই টুর্নামেন্টটি টিমওয়ার্ক, স্পোর্টসম্যানশিপ এবং বাংলাদেশের কর্পোরেট ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয় এবং মোট ৫০টি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টটি দেশের অন্যতম বড় কর্পোরেট স্পোর্টিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

দিনের শুরুতে অনুষ্ঠিত হয় প্লেট ফাইনাল, যেখানে মুখোমুখি হয় শেভরন বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলই দারুণ লড়াকু মানসিকতা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়।

ফুটবল টুর্নামেন্ট ২০২৬

নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়, যেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে গোল করেন তুর্য এবং শেভরন বাংলাদেশের হয়ে গোল করেন আশিক।

পরবর্তীতে ম্যাচটি গড়ায় নাটকীয় সাডেন-ডেথ টাইব্রেকারে, যেখানে জয় নিশ্চিত করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্লেট শিরোপা অর্জন করে।

অসাধারণ পারফরম্যান্সের জন্য তুর্য নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।
এরপর সবার নজর যায় বহুল প্রতীক্ষিত কাপ ফাইনালের দিকে, যেখানে মুখোমুখি হয় রবি আজিয়াটা পিএলসি এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ।

উত্তেজনাপূর্ণ এই ফাইনালে দুই দলই পুরো ম্যাচজুড়ে দারুণ রক্ষণাত্মক নৈপুণ্য প্রদর্শন করে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নেয় রবি আজিয়াটা পিএলসি। এর মাধ্যমে দলটি অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রবির শাকিব নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ।

পুরো টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকজন খেলোয়াড় দারুণ পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।

ডিএইচএল-এর শাহীনুর ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন, অন্যদিকে একই দলের সৈকত ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার।

এছাড়াও রবির গোলরক্ষক মুসাব্বির গুরুত্বপূর্ণ সেভ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

টুর্নামেন্টজুড়ে অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ লাফার্জ হোলসিম বাংলাদেশ অর্জন করে ফেয়ার প্লে ট্রফি।

টুর্নামেন্টজুড়ে অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ লাফার্জ হোলসিম বাংলাদেশ অর্জন করে ফেয়ার প্লে ট্রফি।

ফাইনাল ম্যাচ শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান, যেখানে চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং ব্যক্তিগত বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্রফি হস্তান্তর পর্বে উপস্থিত ছিলেন ফিকি কর্মকর্তাবৃন্দ, পার্টনার প্রতিনিধিরা, অংশগ্রহণকারী দলসমূহ এবং আয়োজকরা।

পুরো আয়োজনটি একটি স্মরণীয় সমাপ্তির মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মি. এম এইচ এম ফাইরোজ, পরিচালক, এফআইসিসিআই; মি. টিআইএম নুরুল কবির, নির্বাহী পরিচালক, এফআইসিসিআই; মি. শাহেদ আলম, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, রবি আজিয়াটা পিএলসি; মোঃ জুবায়েদ উল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড; মি. সাব্বির ফেরদৌস, ডিরেক্টর, ব্যাকপেজ পিআর; মি. মাজহারুল কবির, ইন-চার্জ, সেলস, নভোএয়ার; এবং মি. মাহবুব আলম, ম্যানেজিং ডিরেক্টর, নাটমেগ।

গত কয়েক সপ্তাহ ধরে টুর্নামেন্টটি মাল্টিন্যাশনাল ও কর্পোরেট অঙ্গনে প্রাণবন্ত এক ক্রীড়া পরিবেশ তৈরি করেছে। ফুটবলের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, টিমওয়ার্ক এবং পেশাদার সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি, এই আয়োজনটি বাংলাদেশের কর্পোরেট কমিউনিটির মধ্যে ফুটবল সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুনঃ

রাজা চার্লসের চেয়েও ধনী বেকহাম পরিবার

এই টুর্নামেন্টে টাইটেল স্পনসর হিসেবে ছিল অ্যাক্সেনটেক, কো-স্পনসর হিসেবে সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার হিসেবে স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার হিসেবে নভোএয়ার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
রেমিট্যান্স

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

June 30, 2026
টাইব্রেকার ভাগ্যে

টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

June 30, 2026
Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

June 29, 2026

Latest News

রেমিট্যান্স

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

টাইব্রেকার ভাগ্যে

টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

স্বর্ণালংকারের দাম

দেশের বাজারে স্বর্ণালংকারের দামে পতন

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

রেমিট্যান্স

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

ভিনিসিয়ুস

দাদির আবেগময় বার্তায় চোখ ভিজল ভিনিসিয়ুসের

ব্রাজিল-জাপান

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa