Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমে সাকিবদের ধর্মঘট
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমে সাকিবদের ধর্মঘট

By Shamim RezaJune 17, 2025Updated:June 17, 20252 Mins Read

আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমে সাকিবদের ধর্মঘট

Advertisement

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের ধর্মঘটে টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি ঠাঁই করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সংবাদমাধ্যম বিশেষ গুরুত্ব দিয়ে সাকিব-তামিমদের আন্দোলন প্রচার করছে।

সোমবার পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে মাঠে নেমেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ সময়ে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন টাইগাররা।

ক্রিকেটারদের কঠোর অবস্থানে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন ভারত সফর। চলমান জাতীয় ক্রিকেট লিগ স্থবির হয়ে পড়েছে। বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। জার্মানির প্রভাবশালী গণমাধ্যম ডয়েচে ভেলে শিরোনামে লিখেছে- ‘বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘটের ঘোষণা’।

জাতীয়, আন্তর্জাতিক ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন সাকিবরা। বেতন -ভাতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি দাবিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত রয়েছেন তারা। এ নিয়ে তিনটি পৃথক সংবাদ পরিবেশন করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। সর্বপ্রথম ওয়ানডে অধিনায়ক মাশরাফির অবস্থান নিয়ে খবর প্রচার করে তারা। পরে এ নিয়ে আপডেট দেয় সংবাদমাধ্যমটি।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা শিরোনামে লিখেছে- ‘বেতন বাড়ানোর দাবি নিয়ে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা’। মার্কিন ক্ষমতাশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে- ‘বাংলাদেশি ক্রিকেটাররা ধর্মঘটে, শঙ্কায় ভারত সফর’।

আসছে নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ভারতে যাওয়ার কথা বাংলাদেশের। এ সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু। সাকিবদের এ কার্যক্রমকে ‘ক্রিকেট পাগল বাংলাদেশে গুরুত্ববহ’ বলে আখ্যা দিয়েছে এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।

ডেইলি মিররের শ্রীলংকান সংস্করণ ভারত-বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে শঙ্কা জানিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডনও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa