শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনে নির্দেশনা দেয়া হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দিবসটি উদযাপনের ব্যবস্থা করবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে। চিঠিটি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে গত ১৩ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এ সভার কার্যবিবরণী অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চিঠিতে আরো জানা যায়, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে দিবসটি উদযাপনের ব্যবস্থা নিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও মাদরাসাগুলোও যেন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে সে বিষয়ে বিশেষভাবে তদারকির ব্যবস্থা নিতে হবে।
রমজানে অতিমুনাফা নয়, আল্লাহর নৈকট্য অর্জনে মনোনিবেশের আহ্বান
এ কার্যক্রম বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সব বিভাগীয় কমিশনার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, সব জেলা প্রশাসক এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, শিক্ষা বোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


