
তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু জানিয়েছে, তারা এ বিষয়ে কথা বলতে খেলাফত মজলিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে কাউকে পাওয়া যায়নি। তবে দলটির এক সহযোগী সংগঠনের নেতা জানিয়েছেন, জানাজায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতি আনসারীর জনপ্রিয়তার প্রমাণ। তবে বিপুল সংখ্যক লোকের এই জড়ো হওয়া ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
বার্তা সংস্থা এএফপি বলেছে, আনসারির পরিবার পুলিশকে জানিয়েছিল জানাজায় ৫০ জন অংশগ্রহণ করবে। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, লোকজন স্রোতের মতো এসেছে। বিপুলসংখ্যক মানুষের কাছে পুলিশ ছিল অসহায়।
আউটলুক ইন্ডিয়া অবশ্য জানাজায় অংশগ্রহণকারীদের সংখ্যা এক লাখ নয় বরং প্রায় ৫০ হাজার বলে দাবি করেছে। সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা ভঙ্গ করে তারা এই জানাজায় যোগ দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



