Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আন্দোলনে আহত ২১শ রোগীকে চিকিৎসা দিয়েছে সিএমএইচ, মারা গেছে ৬ জন
জাতীয়

আন্দোলনে আহত ২১শ রোগীকে চিকিৎসা দিয়েছে সিএমএইচ, মারা গেছে ৬ জন

By Saiful Islamনভেম্বর 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ২১শর বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। সেনাপ্রধানের নির্দেশে আহত সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

Advertisement

মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা সামরিক হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ কে এম মশিউল মুনীর বলেন, ‘ওদের (গণঅভ্যুত্থানে আহত) প্রতিদিনের চিকিৎসাগুলো করতে অনেক কষ্ট হয়েছে। আমাদের জন্য আনন্দের হলো আমরা ওদের জন্য সময় দিয়েছি, আমাদের রিসোর্স ও অর্থ খরচ করেছি। এগুলো আমাদের আনন্দ দিয়েছে। সাফল্যটা তখনই হবে যখন যেই রোগীটা অ্যাম্বুলেন্সে করে এলো, ট্রলিতে করে এলো এবং বিছানায় ছিল দীর্ঘদিন; এরা যখন আমাদের সামনে হেঁটে হেঁটে ঘোরে, তখন এটা আমাদেরকে একটা সাফল্যের গৌরব দেয় এবং আমাদের গৌরবান্বিত করে। সব কিছু মিলিয়ে আমরা অত্যন্ত হ্যাপি।’

তিনি বলেন, ‘আমাদের এই সার্ভিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা অনেকে হয়ত জানেন না। ১৭ আগস্ট রাতে সেনাপ্রধান স্যার আমাকে ফোন দিয়ে বললেন, বাইরে অনেক রোগী আছে, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাদের খুব কষ্ট হচ্ছে, তুমি চিকিৎসা করতে পারবা কি না। আমি বললাম জি স্যার, আমি পারব। স্যার বললেন কতজনকে পারবা। আমি বললাম, স্যার যতজনকে পাঠাবেন, ততজনকে পারব। তারপর আমরা দুই ঘণ্টার মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম এবং পরদিন থেকেই রোগী আসা শুরু করল। এভাবে রোগী আসতে আসতে আজ পর্যন্ত ২ হাজার ১১২ জন রোগীকে চিকিৎসা দিয়েছি। এর ভেতরে ৫৮২ জন রোগীর অপারেশন ছিল গুরুতর এবং ভালো হয়েছে। আবার একইসঙ্গে দুঃখের বিষয়, আমরা ছয় জন মানুষকে বাঁচাতে পারিনি।’

এই সেনা কর্মকর্তা বলেন, ‘এ ঘটনার পর সেনাপ্রধান স্যার আমাকে এক কোটি টাকা দিয়েছেন। আমরা সমাজকল্যাণ ফান্ড থেকে চার হাজার করে টাকা দিয়েছি। যাদের হুইল চেয়ার দরকার ছিল তাদের আমার হুইল চেয়ার কিনে দিয়েছি। আমাদের সামান্য সক্ষমতা ছিল, সেই সক্ষমতা দিয়ে চেষ্টা করেছি। এটা আমাদেরকে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন দেয়।’

এ কে এম মশিউল মুনীর বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে পারে। এটাই আমাদের গর্বের জায়গা। জনগণ ছাড়া সেনাবাহিনী যুদ্ধ করতে পারবে না কোনো দিন। আমরা সবসময় আপনাদের পাশে থাকব, যেভাবে এসময়টায় ছিলাম। যারা আছেন, তাদের চিকিৎসা একইভাবে কন্টিনিউ হবে।’

সেনাপ্রধান স্যার আদেশ দিয়েছেন, আমরা কিছু রোগীকে চিকিৎসার জন্য চায়না মিলিটারি হসপিটালে পাঠাব। আবার কেউ যাবে সিঙ্গাপুরে, কেউ যাবে থাইল্যান্ডে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

জুন 18, 2026
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

জুন 18, 2026
Latest News
Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa