Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আপন ভাবনা
রাজনীতি

আপন ভাবনা

By Hasan MajorAugust 31, 20223 Mins Read

আপন ভাবনা

Advertisement
মোয়াজ্জেম হোসেন কাওসার: মন খারাপের মিছিল করছি আমরা সবাই। আগস্ট মাস, শোকের মাস। ১৯৭৫ সালের ১ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত‍্যা করার মাধ‍্যমে বাঙালি জাতির জন‍্য যে অবর্ণনীয় শোকের নদী তৈরি হয়েছিল তা চিরকাল বহমান থাকবে। ২০০৪ সালের আগস্টের ২১ তারিখে বঙ্গবন্ধু কন‍্যা ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ অনেককে এক সাথে হত‍্যার জন‍্য গ্রেনেড হামলা করে সেই একই অপশক্তি।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পুরো জাতি শোককে শক্তিতে রূপান্তরিত করতে পেরেছে। বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে একটি আলোচিত মডেল হয়েছে। ভূ-রাজনৈতিকভাবেও বাংলাদেশ এখন বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ মনোযোগের স্থান। জাতির পিতার হত‍্যাকারী ও তাদের দোসরদের দেশি বিদেশি অংশিদারেরাসহ আওয়ামী বিরোধী সেই অপশক্তি আবার বেশি মাত্রায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা বাংলাদেশ নামক দেশটার উন্নয়ন অগ্রযাত্রা রুখতে চায়। আমাদের দেশের অভ‍্যন্তরীণ রাজনীতিতে বিএনপির নেতৃত্বে সেই আওয়ামী বিরোধী অপশক্তি নিজেদের অস্তিত্বের জানান দিতে সংঘাত মুখিতার দিকেই নিয়ে যাবার চেষ্টা করছে।

অবশ‍্য সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিকল্প কোনও রাজনৈতিক কৌশল তাদের হাতেও নেই। কারণ কোটি মানুষের জন‍্য রাজনীতি করে তাদেরকে কী দিতে পেরেছে? কী দিতে পারবে? এসব প্র‍শ্নের বোধগম্য কোন উত্তর আওয়ামী বিরোধীদের নেই। তাদের সম্বল শুধু আওয়ামী বিরোধীতা আর বহিঃবিশ্বে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধীদের ইন্দন দেওয়া। এই অক্ষের বিদেশীরাও খুব বেশি করেই সংঘাত চায়।

বাংলাদেশের রাজনৈতিক ধারা বিশ্লেষকদের অনেকেই মনে করেন  বাংলাদেশের রাজনীতিতে কিছু সংঘাত সামনের সময়ে অনিবার্য। যার মূল কারণ রাজনৈতিক অক্ষশক্তি গুলোর সম্পূর্ণ বিপরীত মূখী অবস্থান। সংঘাতের মাত্রা ও চরিত্র নির্ভর করবে সংঘাত বিরোধী প্রতিক্রিয়ার উপর।

বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে জনগনকে সাথে নিয়েই যে কোনও পরিস্থিতির মোকাবিলা করবে। সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে প্রতিরোধ করার কোনও বিকল্প আওয়ামী লীগেরও  থাকবেনা। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ তার সর্বোচ্চ রাজনৈতিক সক্ষমতা ব‍্যবহার করবে দেশের ও দলের স্বার্থে। গুজব ছড়িয়ে অপঘাতমূলক কৌশল ব‍্যবহার করে অস্থিতিশীল ও সংঘাতময় পরিস্থিতি যে বা যারা কিংবা যাদের প্ররোচনাতেই করেন না কেন বাংলাদেশ আওয়ামী লীগের সার্বিক রাজনৈতিক সামর্থকে খাটো করে দেখার অবকাশ নেই।

বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সার্বিক রাজনৈতিক সামর্থ্যের মধ‍্যমণি জননেত্রী শেখ হাসিনা, এই বিষয়টাও গভীরভাবে ভাবতে হবে তাদের। জনগনের দুঃখ ঘোচানোর রাজনীতিতে তিনি এখন পুরো বিশ্বের জন‍্য মডেল। দেশবাসীর জীবনমানের উন্নয়ন জন‍্য কাজ করার ক্ষেত্রে যিনি অনন‍্য উচ্চতায় আছেন। আগস্টের শোক ও আঘাতের কষ্ট বুকে বেঁধে রেখে নিরলসভাবে দেশের জন‍্য কাজ করে যাচ্ছেন। উনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

আওয়ামী বিরোধী অক্ষশক্তি সব জেনেও রাজনৈতিক ও অপঘাতমূলক সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং করবে। আওয়ামী লীগ যে কোনও মূল্যে তা প্রতিরোধ করবে। তার মানে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময়তার দিকেই যাবে বলে ধারণা করা যায়। রাজনৈতিক সংঘাত অবশ‍্যম্ভাবী যখন, প্রতিরোধ কৌশলই সংঘাতের সময় চরিত্রের নির্ধারকের ভূমিকা নিবে তখন। দেশের আপামর জনসাধারণের কল‍্যাণে বাংলাদেশ আওয়ামী লীগ জনগনকে সাথে নিয়ে সেই রাজনৈতিক কূটকৌশলী চ‍্যালেন্জ মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন প্রক্রিয়াকে সচল রাখবে ইনশাআল্লাহ। এটাই শোকাবহ আগস্টের দৃঢ় প্রত‍্যয়।

মোয়াজ্জেম হোসেন কাওসার: সদস্য, তথ‍্য ও গবেষণা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa