Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আপনার শিশুকে নামাজে অভ্যস্ত করার ৭ উপায়
ইসলাম জাতীয় ধর্ম

আপনার শিশুকে নামাজে অভ্যস্ত করার ৭ উপায়

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 29, 2019Updated:November 29, 20192 Mins Read
নামাজ
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: কিয়ামতের দিনও সর্ব প্রথম নামাজের হিসেব নেয়া হবে। মুসলমান হিসেবে আমাদের সকলেরই নামাজের গুরুত্ব সম্পর্কে জানা আছে। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে যার অবস্থান কালেমার পরেই। নামাজের এই গুরুত্বের কারণেই আমাদের উচিত শিশুদের শৈশব থেকেই নামাজের জন্য উৎসাহিত ও নামাজে অভ্যস্ত করে তোলার চেষ্টা করা। শিশুর অভিভাবক হিসেবে এটি আমাদের দায়িত্ব।

অনেক বাবা-মা তাদের সন্তানকে নামাজে অভ্যস্ত করার বিষয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে এতে চিন্তার কিছু নেই। কয়েকটি বিষয় মেনে চললেই ধীরে ধীরে শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে পড়বে।

আপনার সন্তানকে নামাজে অভ্যস্ত করবেন যেভাবে:

১. শিশুরা তাদের বাবা-মাকে অনুকরণ করে। এজন্য তাদেরকে সঙ্গে নিয়েই ওজু ও নামাজ আদায়ের চেষ্টা করুন। এতে আপনাকে অনুকরণ করে তারা নামাজ আদায়ে উদ্বুদ্ধ হবে।

২. নামাজে উৎসাহিত করতে শিশুদের জায়নামাজ কিনে দিন। নিজস্ব জায়নামাজ ব্যবহারে তাদের উৎসাহিত করুন।

৩. শিশুরা সবসময়ই দৃশ্যমান বস্তু ও তালিকায় প্রতিক্রিয়া দেখায়। শিশুকে নামাজে উৎসাহিত করার জন্য নামাজের সময়সূচি সম্বলিত ঘড়ি, পঞ্জিকা ইত্যাদি ঘরে ঝুলিয়ে রাখুন। এসকল দৃশ্যমান সময়সূচি আপনার শিশুকে নামাজের জন্য উৎসাহিত করবে।

৪. আল্লাহর কথা জানানো ছাড়া শিশুকে নামাজ শেখানো খুব কার্যকরী নয়। শিশুকে আল্লাহর সম্পর্কে জানান এবং তার অফুরান অনন্ত নেয়ামতের কিছু বিবরণ দিন। আল্লাহর এই নেয়ামতসমূহের শোকর আদায়ের জন্য নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে তাদের শিক্ষা দিন।

৫. মাঝেমাঝে আপনার শিশুকে তার সকল বন্ধু-বান্ধবসহ একসঙ্গে নামাজ আদায়ের জন্য একত্রিত করুন। তাদেরকে নামাজের জন্য জায়নামাজ, টুপি, হিজাব, তসবিহ দিন। এরপর একসঙ্গে নামাজ আদায় করুন। নামাজ শেষে তাদের চকলেট, ক্যান্ডি ইত্যাদি উপহার দিন এবং সম্ভব হলে নবী ও সাহাবীদের জীবনী হতে কিছু গল্প তাদের শোনান।

৬. শিশুকে নামাজ আদায়ের শিক্ষায় তাড়াহুড়া না করে ধীর পদক্ষেপে অগ্রসর হোন। কখনোই আশা করবেন না, আপনার শিশু একবারেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ফেলবে।

৭. যদিও আমরা চাই আমাদের শিশুরা নিজে থেকে নামাজ আদায় করেই বড় হোক, তথাপি একসময় হয়তো তারা নামাজে অবহেলা করবে এবং নামাজ আদায় করতে চাইবে না। পিতা-মাতা হিসেবে আমাদের দায়িত্ব তাদের নামাজ আদায়ে অভ্যস্ত করা। কখনই তাদেরকে নামাজ ছেড়ে দিতে না দেয়া। এক্ষেত্রে দৃঢ়তা বজায় রাখুন।

জুমা ও ঈদের নামাজে আপনার শিশুকে নিয়েই নামাজ আদায় করুন। বিশাল জামাতে নামাজ আদায়ের দৃশ্য তাকে তার পরিচয় সম্পর্কে সচেতন ও নামাজে উৎসাহিত করবে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা শিশুদের সঠিকভাবে নামাজের শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa