Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার টানটান উত্তেজনার শেষ ওভারে আফগানদের হারাল বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

টানটান উত্তেজনার শেষ ওভারে আফগানদের হারাল বাংলাদেশ

By Hasan MajorJuly 14, 2023Updated:July 14, 20232 Mins Read

টানটান উত্তেজনার শেষ ওভারে আফগানদের হারাল বাংলাদেশ

Advertisement
স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে জানাত করিমের নাটকীয় হ্যাটট্রিকের পরও আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানকে নাগালের মধ্যে আটকেও রেখেও দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তরুণ হৃদয় ও শামীম ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন। চাপ থেকে কামব্যাক দেখান তারা। জয়ের প্রান্তে গিয়ে শেষ ওভারে পরপর হারায় তিন উইকেট।

ব্যাট হাতে শুরুতে চাপে পড়েছিল আফগানিস্তান। ধাক্কা সামলে ১৫৪ রান তুলেছে তারা। জবাব দিতে নেমে চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। যে চাপ সামলে নিয়েছেন তরুণ হৃদয় ও শামীম। অনূর্ধ্ব-১৯ দলে বহুবার ২২ গজে একসঙ্গে দৌড়েছেন তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারি। দেশকে ম্যাচ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন করেছেন। এবার জাতীয় দলের হয়ে দলকে ম্যাচ জেতানোর দায়িত্ব সামলালেন তারা।

ওপেনার রনি তালুকদার ৪ রান করে আউট হন। নাজমুল শান্ত ১২ রান করে সাজঘরে ফেরেন। লিটন দাস আউট হন ১৯ বলে ১৮ রান করে।

ইনিংসের ৭ ওভার ২ বলের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার পর আবার খেলা শুর হয়। এরপর কিছুটা রানের গতি বাড়িয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ৬৪ রানে ১৭ বলে ১৯ রান করে আউট হন সাকিব।

সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন শামিম পাটোয়ারি। হৃদয় ও শামিম মিলে ৭৩ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৩৭ রানে ২৫ বলে ৩৩ রান করে আউট হন শামিম।

এরপর মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায় হৃদয়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৬ রান। হাতে ছিল ৫ উইকেট। ওভারের প্রথম বলে ৪ মারেন মিরাজ। তবে এরপর টানা তিন বলে মিরাজ, তাসকিন ও নাসুমের উইকেট তুলে নিয়ে নাটক জমিয়ে তুলে আফগান পেসার জানাত করিম।

শেষ দুই বলে প্রয়োজন হয় ২ রান। এ সময় ক্রিজে এসে চার মেরে সব নাটকের অবসান ঘটিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। হৃদয় ৩২ বলে ৪৭ ও শরিফুল ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৫৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩ ও আজমতুল্লাহ ওমরজাই ১৮ বলে চারটি ছক্কায় ৩৩ রান যোগ করেন।

চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। সিলেটে এবার টি-২০ সিরিজ জয়ের চ্যালেঞ্জ অধিনায়ক সাকিবের।

শুক্রবার বিকালে খেলা শুরুর আগেই খালি গ্যালারি পূর্ণতা পায় দর্শকে। এরপর সময় যত গড়িয়েছে, ততই দর্শক হয়েছে মাঠে। মাঠে ঢোকার মুখে এতই ভিড় ছিল যে, ভেতরে কষ্ট করে ঢুকতে হয়েছে দর্শকদের। আর টিকিট না পাওয়া অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর ডিঙিয়েও ঢুকেছে মাঠের ভেতরে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

June 27, 2026
সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

June 27, 2026
ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

June 27, 2026

Latest News

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa