
বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক মহাপরিচালকসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন।
ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আঞ্চলীক সহযোগিতা বৃদ্ধির জন্য আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশও অংশিদার হতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



