Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আফগানিস্তানের নতুন অধিনায়ক শাহিদি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আফগানিস্তানের নতুন অধিনায়ক শাহিদি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 1, 2021Updated:June 1, 20212 Mins Read

আফগানিস্তানের নতুন অধিনায়ক শাহিদি

Advertisement

স্পোর্টস ডেস্ক: টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মিডল-অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদি। আসগর আফগানের স্থলাভিষিক্ত হলেন শাহিদি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন রহমত শাহ। এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিবৃতিতে এসিবি জানায়, ‘আসগরের পরিবর্তে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফর্মেটে অধিনায়ক করা হয়েছে শাহিদিকে। তার ডেপুটি হিসেবে কাজ করবেন রহমত। শীঘ্রই টি-টুয়েন্টি দলের অধিনায়ক ঘোষনা করা হবে। তবে সংক্ষিপ্ত সংস্করনে সহ-অধিনায়ক থাকবেন রশিদ খান।’

আসগরকে সড়ানোর ব্যাপারে বিবৃতিতে এসিবি জানায়, ‘এসিবির তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, দলের অধিনায়ক হিসেবে আফগানের কিছু সিদ্ধান্তের কারনে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারে আফগানিস্তান।’

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিলো আফগানিস্তান। প্রথম টেস্ট ১০ উইকেটে হারে আফগানরা। তবে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে তারা। ঐ টেস্টেই দেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ডাবল-সেঞ্চুরি করেন শাহিদি। ৪৪৩ বলে ২১টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২০০ রান করেন তিনি।

২০১৯ সালের বিশ্বকাপের দুই মাস আগে আফগানকে বরখাস্ত করে এসিবি। তিন ফরম্যাটে নতুন অধিনায়ক নির্বাচন করে বোর্ড। বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। পরবর্তীতে গুলবাদিন নাইবকে সরিয়ে রশিদকে দেয়া হয় তিন ফরম্যাটের অধিনায়ক। তবে অধিনায়কত্ব হারানোর সাত মাস পর আবারো নেতৃত্ব ফিরে পান আফগান।

তবে ১৫ মাস পর আবারো নেতৃত্ব ছাড়তে হলো আসরগরকে। আফগানিস্তানকে ৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে ও ৫২টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন আসগর। যা অধিনায়ক হিসেবে আফগানদের ক্রিকেটে অনন্য রেকর্ড। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa