
আফ্রিদির পর এবার দেশে ফিরে যাচ্ছেন ঢাকা প্লাটুনের আরেক পাকিস্তানি তারকা। আজ-কালের মধ্যেই নিজের দেশে ফেরত যাবেন পেসার ওয়াহাব রিয়াজও। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা প্লাটুন ম্যানেজার আহসান উল্লাহ হাসান।
তিনি বলেন, ‘আফ্রিদি ডান হাঁটুর ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন। আর ওয়াহাব রিয়াজও সিলেট পর্বে খেলবেন না।’
উল্লেখ্য, বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে ঢাকা প্লাটুন। ৭ ম্যাচ খেলে ৪টিতে জয় ও ৩টিতে হেরেছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



