
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘বুয়েটের ঘটনা মেনে নিতে পারছি না। যখন ওই ২০টা ছেলের ফাঁসি হবে, ওইটাও মেনে নিতে পারছি না। ওদের বাবা-মায়ের কী হবে? ওরাও বেস্ট ছাত্র ছিল। ওদের বাবা-মাও একদিন গর্ব করে বলেছিল, “আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে।” এসব কী হচ্ছে? আমি মেনে নিতে পারছি না।’
জনগণের ভালোবাসার জন্য রাজনীতি করেন জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি এখন মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি। অন্য কিছুর জন্য করি না। যেন মৃত্যুর পর লোকজন বলে ইস.. লোকটা চলে গেল।’
শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘তোমার মা-বাবা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেন। আল্লাহ রাব্বুল আল আমিন, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাতায়ালা যাতে স্বপ্নটা পূরণ করেন তোমার মাধ্যমে। তুমি এতটুকু উপরে যাও, তোমাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, আমার এলাকার সন্তান অনেক উচু জায়গায় গেছে, দেশের সম্মান বৃদ্ধি করেছে।’
জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান বদু, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফির প্রধান, দাতা সদস্য মো. জাকির হোসেন, অধ্যক্ষ মো. এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম বাচ্চু, অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


