স্পোর্টস ডেস্ক: মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছেন শেষ বিশ্বকাপ খেলতে আসা ক্রিশ্চিয়ানো রোনালদো। যাকে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে প্রথম একাদশেই রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। গত রাতে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর আবারও কোচের দিকেই আঙুল তুললেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

ইনস্টাগ্রামে রোনালদোকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেছেন, ‘তোমার বন্ধু তথা কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এত সম্মান কর। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপরই সবকিছু বদলে যায়।’ সান্তোসকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেছেন, ‘তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পার না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি। ‘
রোনালদো

Advertisement

এর আগে কোয়ার্টার ফাইনালের পর ইনস্টাগ্রামে জর্জিনা লিখেছিলেন, ‘পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় সবাই একজনকেই খুঁজছিল। এটা লজ্জার যে, পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা দর্শকরা পুরো ৯০ মিনিট দেখতে পেল না! ভক্তরা তোমার (রোনালদো) জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফার্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব। ‘

‘বিশ্বকাপটা আর্জেন্টিনাকে দিয়ে দিলেই পারে’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.