স্পোর্টস ডেস্ক: গত বছরের ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের ৫ মিনিট গড়াতেই গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে খেলাটি স্থগিত হয়ে গিয়েছিল। এবার ফিফা জানিয়েছে, স্থগিত হওয়া সেই ম্যাচ আবারো মাঠে গড়াবে।

সেপ্টেম্বরে সুপার ক্লাসিকোর সেই ম্যাচে করোনা বিধিনিষেধ ভাঙায় আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সেদিন খেলা গড়ানোর সাত মিনিট পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে আর তা ময়দানেই গড়ায়নি। এখন ম্যাচটি নিয়ে নতুন বার্তা দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের সেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ আবার মাঠে গড়াবে।

Advertisement

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘বিভিন্ন বাস্তবিক বিষয় তদন্তের প্রেক্ষিতে ফিফার শৃঙ্খলা কমিটি মনে করছে ম্যাচটা পুনরায় খেলা উচিত। ম্যাচের তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে তা ঠিক করবে ফিফা। ’ কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ম্যাচটি আয়োজনের দায়িত্ব হারিয়েছে ব্রাজিল ।

ফিফা জানিয়েছে, দুই চিরপ্রদ্বিন্দ্বীর স্থগিত হওয়া ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ নিয়ে ঘোষণা এখানেই শেষ নয়। দুই দেশের ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে তারা। ব্রাজিলকে ৫ লাখ ৪০ হাজার ডলার এবং আর্জেন্টিনাকে ২ লাখ ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তবে নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলারকে দলে পাবে না আর্জেন্টিনা।

স্থগিত হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর বিরুদ্ধে কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙ্গার অভিযোগ আগেই এনেছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। এই চার ফুটবলারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

নিরাপত্তায় বিঘ্ন ও নির্দেশনা মানতে না পারায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অন্যদিকে কোভিড প্রোটকল ভঙ্গ করে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনকে করা হয়েছে ২ লাখ সুইস ফ্রাঁ জরিমানা। একইসঙ্গে ম্যাচ স্থগিত হওয়ার শাস্তি হিসেবে দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হবে।

নতুন ঘোষণা অনুযায়ী লিওনেল স্কালোনির দলের শক্তি ক্ষুণ্ণ হয়েছে। ওই ম্যাচে ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসোকে নিয়ে মূল ঝামেলা বাধে। তারা ব্রাজিলে কোয়ারেন্টিন নিয়ম মানেননি। ফলে তাদের নিষিদ্ধ করেছে ফিফা।

এদিকে টুইটারে ফিফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ে।

মাঠ ছেড়ে এবার ধারাভাষ্য কক্ষে তামিম!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.