Advertisement

জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

আবু সাঈদ কবর

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক পথে পঞ্চগড় থেকে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে যান পুলিশ প্রধান ময়নুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন শেষে আবু সাঈদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের খোঁজ খবর নেন তিনি।

এসময় সমন্বয়ক সারজিস আলম, ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, ‘আমার ভাইকে হত্যা করার এতদিন হলো। এখনো আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’ পুলিশ প্রধান তাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

কমলাপুর রেলস্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল, জড়িতদের খুঁজছে কর্তৃপক্ষ

পরে পুলিশ প্রধান ময়নুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ট প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। এরপর দুপুর ২টায় জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.