Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news আবু সাঈদের পরিবারকে যে প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস
Bangladesh breaking news জাতীয়

আবু সাঈদের পরিবারকে যে প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস

By Tarek HasanNov 6, 2024, 5:38 PM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। আমি সবসময় তোমাদের সঙ্গে থাকবো।

Advertisement

আবু সাঈদের পরিবার

বুধবার (৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ আবু সাইদের দুই ভাই, তখন তিনি এ মন্তব্য করেন।

এ সময় আবু সাইদের পরিবারের জন্য সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, দ্রুত আবু সাঈদ হত্যার তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

ড. ইউনূস বলেন, আবু সাঈদ জাতির জন্য যা করেছেন, তা বাংলাদেশ কখনও ভুলবে না। তার আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে বিরাট ভূমিকা রেখেছিল।

সাক্ষাৎকালে আবু সাঈদের দুই ভাই গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে আবু সাঈদ এবং অন্য শহীদদের আত্মত্যাগের কথা স্বীকার করায় কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, জাতিসংঘের ভাষণে যখন আবু সাঈদের নাম আপনি বলছিলেন, বিপ্লবে তার বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরছিলেন তখন আমরা সম্মানিতবোধ করেছিলাম।

প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পর রংপুরে তাদের গ্রামে দেখা করতে যাওয়ায় আবু সাঈদের বড় ভাই রমজান আলী ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান।

আবু সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা পোডিয়ামে দাঁড়িয়েছিলাম এবং সৈন্যরা আমাদের গার্ড স্যালুট দিয়ে সম্মানিত করেছিল, তখন আমরা কেমন অনুভব করেছিলাম তা আমি বলতে পারব না।

ছাত্র আন্দোলন নস্যাৎ করতে অর্থ দেন শমী কায়সার: তদন্ত কর্মকর্তা

আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন স্থাপনের কথা জানিয়েছেন আবু হোসেন। ফাউন্ডেশন দরিদ্র ও জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের জন্য কাজ করবে বলেও জানান তিনি। এ ছাড়া আবু সাঈদের স্মরণে তাদের গ্রামে একটি মডেল মসজিদ এবং একটি মেডিক্যাল কলেজ তৈরি করতে চান তার ভাইয়েরা। এ বিষয়ে সহায়তার জন্য দুটি মন্ত্রণালয়ে আবেদন করেছেন তারা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026, 6:43 PM Asia/Dhaka
শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

May 24, 2026, 6:19 PM Asia/Dhaka
মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

May 24, 2026, 6:12 PM Asia/Dhaka
Latest News
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp