
পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস বলেছেন, আমাদের দলেও বেশ কয়েকজন ফিট ক্রিকেটার রয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটে খেলতে হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ফিট হতেই হয়। বিরাট কোহলি দারুণ ফিট একজন ক্রিকেটার। আমরাও পিছিয়ে নেই।
পাকিস্তানের বর্তমান বোলিং কোচ আরও বলেছেন, বাবর আজম দারুণ ফিট রয়েছে, সে বেশ ভালো পারফর্ম করছে। শাহিন শাহ আফ্রিদিও খুব ফিট। আমরা অন্য কাউকে (কোহলিকে) অনুকরণ করতে যাব না। নিজেরাই নিজেদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করব। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



