Advertisement
জুমবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জয় বাংলা স্লোগান নিয়ে তৎকালীন তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ করেছিল। সারা দেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল সেই যুদ্ধে। যারা আমাদের অসম যুদ্ধে প্রাণ নাশ করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল জয় বাংলা স্লোগান শুনে তাদের বুক কেঁপে উঠত।

শুক্রবার (৮ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার বাংলা ভাষা কলেজের চার তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর জন্যও স্লোগান দিতে হবে। শেখ হাসিনা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এজন্য দোয়া করতে হবে। তার নেতৃত্বে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখিয়েছেন মাথা উঁচু করে থাকতে। আমরা স্বাধীন ও গর্বিত জাতি, আমরা কারও কাছে মাথা নত করব না।

অর্থমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের দায়িত্ব অধ্যক্ষকে নিতে হবে। দায়িত্ব গ্রহণে অবহেলা করা যাবে না। আমরা অবহেলার পথে যেতে চাই না। আমরা উন্নয়নের পথে যেতে চাই। সবকিছুর চেহারা পাল্টে গেছে। আগে কী ছিল, আর এখন কী হয়েছে। সবই উন্নয়নের ছোঁয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজউদ্দিনের সভাপতিত্বে এ ভনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস. এম. শাহীনূর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আ.লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, অত্র কলেজের অধ্যক্ষ শাহ্ মো. আবু হাসান টুটুল, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আইনুল হক শাহ্, থানার ওসি মোজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ আরও অনেকে।

এর আগে কলেজ প্রাঙ্গণে অর্থমন্ত্রী পৌঁছালে অত্র প্রতিষ্ঠান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোনাজাতে অংশ নেন।

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হন: ঢাবি উপাচার্য

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.