Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আমরা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে চাই : বিসিবি সিইও
ক্রিকেট (Cricket) খেলাধুলা জাতীয় স্লাইডার

আমরা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে চাই : বিসিবি সিইও

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 23, 2019Updated:অক্টোবর 23, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন। খবর ইউএনবি’র।

বিসিবি সিইও
ফাইল ছবি
Advertisement

বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই সংকট সমাধান করা কঠিন কিছু নয়, এটা কেবল সময়ের ব্যাপার। তবে এর জন্য আমাদের ক্রিকেটারদের সাথে কথা বলতে হবে। আলোচনায় বসলেই বিষয়গুলোর নিষ্পত্তি হবে।’

তিনি জানান, ‘জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা উল্লেখ করি যত দ্রুত সম্ভব বিষয়টি নিষ্পত্তির ব্যাপারে। অবস্থানটা আমরা পুনর্ব্যক্ত করি, এসব কিছুই অর্থনৈতিক ব্যাপার, বসলেই হয়তো বিষয়গুলো নিষ্পত্তি হবে। তিনি (তামিম) আমাদের জানিয়েছেন সতীর্থ সবার সঙ্গে কথা বলে তিনি আমাদের জানাবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেয়েছি যে তারা আজ মিডিয়ার সাথে কথা বলবে। এরপর তারা আমাদের সাথে বসতে পারে। বোর্ড কথা বলার জন্য প্রস্তুত। প্রয়োজনে বোর্ডের সভাপতিও তাদের সাথে কথা বলবেন।’

এর আগে মঙ্গলবার ১১ দফা দাবি বেঁধে দিয়ে ধর্মঘটে যাওয়া ক্রিকেটারদের উদ্দেশ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘তারা (ধর্মঘটে যাওয়া ক্রিকেটাররা) ম্যাচ না খেলে এবং ক্যাম্পে যোগ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশের ক্রিকেটকে কারা ধ্বংস করতে চায় সেটা আমাদের খুঁজে বের করা প্রয়োজন। আমরা ক্রিকেটারদের খেলতে বলবো। যদি তারা খেলতে অস্বীকৃতি জানায় সেটা তাদের ব্যাপার।’

১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট ডাকার পরেরদিন বোর্ডের পরিচালকদের সাথে জরুরি বৈঠকে বসেন বিসিবি প্রধান।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা সোমবার ঘোষণা দেন যে বেতন-ভাতা বৃদ্ধিসহ তাদের ১১ দফা দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূরণ না করা পর্যন্ত তারা ক্রিকেট সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।

আগামী মাসে টি২০ ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার ক্থা বাংলাদেশের ক্রিকেটারদের। তবে এই সফরের আগে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেয়ায় টাইগারদের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ক্রিকেটারদের দাবির বিষয়ে নাজমুল বলেন, ‘তাদের (ক্রিকেটার) দাবিগুলো আমরা দেখেছি। আমি শকড, কারণ তারা এই দাবিগুলো নিয়ে আগে আমাদের কাছে আসেনি। তারা আমাদের কাছে আসতে পারতো, আমরা তাদের সব দাবি মেনে নিতাম। কিছু মানুষ বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে এবং তারা শীর্ষ ক্রিকেটারদের বোর্ডের বিপক্ষে যেতে উসকানি দিচ্ছে।’

‘আমাদের ধারণা ক্রিকেটারদের এই পদক্ষেপটি কেবলমাত্র বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত নষ্ট করার জন্য। আমরা জানি যে এই কর্মকাণ্ডগুলোতে কারা যুক্ত। আপনারা শিগগিরই তা জানতে পারবেন। আমরা কেবল ক্রিকেট খেলা বন্ধ করার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না,’ বলেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

জুন 17, 2026
শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

জুন 17, 2026
আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

জুন 17, 2026
Latest News
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa