Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
জাতীয়

আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

By Bhuiyan Md TomalOctober 1, 20242 Mins Read

আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে। আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে।

তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদ নই। আমাদের মধ্যে রাজনৈতিক কোনো দম্ভ নেই। আমরা এখানে সবাই সিভিল সোসাইটি থেকে এসেছি। একটি শৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি।

মঙ্গলবার বিকালে স্থানীয় সরকার বিভাগের নিজ কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপাই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা।

এ সময় রাষ্ট্রদূত ম্যারি মাসদুপাই বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীদার হতে পেরে আমরা গর্বিত। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে, সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা। বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশনসহ জলবায়ু পরিবর্তনজনিত অবকাঠামো নির্মাণকল্পে আমরা কাজ করতে চাই। আমরা চাই, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত জনসচেতনতা গড়ে উঠুক।

এ প্রসঙ্গে হাসান আরিফ বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ প্রায়ই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্মুখীন হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, সমূদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, লবনাক্ততা বৃদ্ধি প্রভৃতির প্রভাব বাংলাদেশে পড়ছে। সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবর্ণনীয় ক্ষতি হয়েছে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জ্ঞানলব্ধ হলে সাধারণ মানুষও এ ব্যাপারে সচেতন হবে। স্থানীয় সরকার বিভাগ থেকে সব স্তরের জনপ্রতিনিধিদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও উক্ত সভায় স্থানীয় সরকার বিভাগ সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, এফডির উপ-পরিচালক সেসিলা কর্টেসিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa