
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কোচ জেমি ডে বলেন, “এসএ গেমসে পদক জেতা নিয়ে ছেলেদের ওপর আমার তরফ থেকে কোনো প্রত্যাশার চাপ নেই। তাদের বলেছি, যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে আমাদের পদক জয়ের সুযোগ থাকবে।”
তিনি আরো বলেন, “যেহেতু ভারত খেলছে না, আমি মনে করি এটা আমাদের জন্য আরও ভালো সুযোগ। আমি মনে করি, একটা পদক জয়ের জন্য আমাদের দল ও খেলোয়াড়রা যথেষ্ট ভালো। যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে আমাদের ফাইনালে ওঠার ভালো সুযোগ আছে। আর ফাইনালে গেলে অবশ্যই আমরা শিরোপার জন্যই লড়ব।”
এ ছাড়াও জেমি ডে বলেন, “নেপালের উচ্চতা নিয়ে আমাদের ভাবনা আছে। এ কারণে ফেডারেশনকে বলেছি, আমাদের ২৬ তারিখে নেপালে পাঠাতে। যাতে করে আমরা এই সমস্যার সঙ্গে আগে থেকে ভালোভাবে মানিয়ে নিতে পারি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



