
তিনি বলেন, ‘আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একসঙ্গে চেষ্টা করতে পারি। শুধু ভারত নয়, গোটা বিশ্বের মানুষের জন্যই আমাদের কিছু না কিছু করতে হবে। আমরা অনেক কঠিন সময় দেখেছি। এই সময়টাতে একসঙ্গে থাকতে হবে। তবেই আমরা খারাপ সময় কাটিয়ে উঠতে পারবো।’
কলকাতার পেসার প্যাট কামিন্স ইতিমধ্যেই ৫০ হাজার ডলার দান করেছেন ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। ভারতে চলমান অক্সিজের সঙ্কট কাটিয়ে ওঠার জন্য এই অনুদান দিয়েছেন তিনি। সর্বশেষ ম্যাচে কলকাতা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে কলকাতা। এর মধ্যে দিয়ে দীর্ঘ চার ম্যাচ পর জয়ের দেখা পেলো মরগানের দল। আসরের বাকি ম্যাচগুলোতেও এই জয়ের ধারা ধরে রাখতে চায় নাইটরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



