Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আমাকে আবারো ফাইট দিতে হবে : শামীম ওসমান
জাতীয়

আমাকে আবারো ফাইট দিতে হবে : শামীম ওসমান

By Shamim Rezaসেপ্টেম্বর 22, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও এমপি শামীম ওসমান বলেছেন, সামনে যে কঠিন সময় আসছে, সে সময়টাতে আবার আমাকে ফাইট দিতে হবে। কারণ দেশটাকে নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত খুব বেশী হচ্ছে। আমি মনে করে আমি ২০০১ এর বোমা হামলাতেই মরে গেছি। তাই মৃত্যুকে ভয় পাইনা, ভরসা একমাত্র আল্লাহর উপর আর সত্যের পথেই হাঁটবো।

মঙ্গলবার টিভি সাংবাদিকদের নতুন সংগঠনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব বলেন শামীম ওসমান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষীয়ান ও প্রবীণ সাংবাদিক এমএ সালাম।

তিনি বলেন, আপনারা গণমাধ্যম কর্মীরা আমার পক্ষে বা বিপক্ষে থাকেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো এদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের অগ্রগতির পক্ষে থাকুন। কারণ, শেখ হাসিনা ছাড়া এদেশ আবারো মুখ থুবড়ে পরবে।

শামীম ওসমান এমপি বলেন, নারায়ণগঞ্জে কেউ কেউ সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে চাচ্ছে। আমি মনে করি, ধর্মীয় সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা মানে এটা না যে, আমি অসাম্প্রদায়িক এটা প্রমাণের জন্য কোনো মন্দিরে গিয়ে গরু কোরবানি দিব। এটা হয় না। অসাম্প্রদায়িকতা হচ্ছে কয়দিন পরে দুর্গাপূজা হবে, আজানের সময় ঢাকঢোল বন্ধ হয়ে যায়। আবার আমরা মুসলমানরা সেখানে যাই। সব ধর্মেরই শেষ ঠিকানা হলো শ্মশান বা কবরস্থান। কোনো হিন্দু ভাইয়ের স্মৃতিসৌধে গরুর রক্ত দিয়ে আসলে কেউ মেনে নিবে না। আর মুসলমানের কবরে শ্মশানের মাটি দেয়া হলেও সেটা ঠিক হবে না।

শামীম ওসমান এসময় তার বাবা-মা সহ পরিবারের মৃত সদস্যদের কবরে শ্মশানের মাটি ফেলার প্রসঙ্গ টেনে বলেন, সেদিনের পর থেকেই আমি নারায়ণগঞ্জে কম আসি। কখন কি বলে বসি সেটা ঠিক নাই। আমি দেখছি দুই একটা মিডিয়া আমাকে বা পরিস্থিতি উত্তেজক করার করার জন্য কথা বলে। তারা চাচ্ছে আমি উত্তেজিত হই। আমি হবো না। কিন্তু যা আশা করছেন তারা এবার পাবেন না। কারণ আমি নীলকন্ঠি হওয়ার চেষ্টা করছি।

বিষ খেয়ে হজম করার চেষ্টা করছি। আত্ম অহংকার অহমিকা এগুলো ভাল না। কারণ পৃথিবীতে কিছুই স্থায়ী না। ধৈর্য ধরার চেষ্টা করেছি। আমি জীবনে এত চিৎকার দিয়ে কাঁদি নাই। সেদিন যতটা কেঁদেছি। ওখানে বসে নামাজ পড়েছি। আল্লাহর কাছে ধৈর্য ভিক্ষা চেয়েছি। আল্লাহ আমাদের ধৈর্য দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পরীক্ষা ফি

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

জুন 14, 2026
পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

জুন 14, 2026
আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুন 14, 2026
Latest News
পরীক্ষা ফি

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa