Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘আমাকে মা ডাকার আর কেউ থাকল না’
খুলনা বিভাগীয় সংবাদ

‘আমাকে মা ডাকার আর কেউ থাকল না’

By Shamim RezaJanuary 19, 20204 Mins Read
Advertisement

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : পাঁচ দিন পর যে বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ডামাডোল শুরু হওয়ার কথা ছিল, সেই বাড়িতে চলছে শোকের মাতম। দুই মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা রেহেনা পারভীন হীরা।

তিনি শুধু প্রলাপ করছেন– ‘আমাকে মা বলে ডাকার আর কেউ থাকল না।’ তাকে সান্ত্বনা দিতে এসে স্বজন, প্রতিবেশীরাও স্তব্ধ।

শনিবার রাতে যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার মোহাম্মদ ইয়াসিন আলীর বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই বোনসহ তিন নারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন ইয়াশা (২৮), তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫) এবং তাদের খালাতো ভাই আরএন রোড এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী (২৬)।

আহত হয়েছেন পিয়াশার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথীর মেয়ে মানিজুর মাশিয়াব (৪), শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাইভেটকারচালক শফিকুল ইসলাম জ্যোতি পুলিশ হেফাজতে রয়েছে। গাড়ি চালানোর সময় তিনি নেশা অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ জন্য তার মাদক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে মরদেহ পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে আদ-দ্বীন সখিনা মেডিক্যালের চতুর্থ বর্ষের ছাত্রী তনিমা ইয়াসমিন পিয়াশার দেড় বছর আগে বিয়ে হয়।

আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াশাকে তাদের তুলে নেয়ার কথা। সে জন্য জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়।

পিয়াশা রাতে ফোন করে জ্যোতিকে জানান, তারা আলোকসজ্জা দেখবেন এবং শহর ঘুরবেন। এ কারণে শুক্রবার রাত ১০টার দিকে জ্যোতি তার নিজস্ব প্রাইভেটকার নিয়ে বের হন।

গাড়িতে পিয়াশার বোন তানজিলা, খালাতো ভাইয়ের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী, তার মেয়ে মানিজুর মাশিয়াব এবং জ্যোতির দুই বন্ধু হৃদয় ও শাহিন ছিলেন।

তারা রাতে আলোকসজ্জা দেখে শহরে তাদের স্বজনদের দাওয়াত দিয়ে রাত সাড়ে ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।

ফেরার পথে রাত ১টার দিকে যশোর শহরের পুরনো কসবা শহীদ মসিয়ূর রহমান সড়কের (আকিজের গলি) পাশে থাকা একটি বিল্ডিংয়ের প্রাচীর ও বিদ্যুতের খাম্বায় সজোরে আঘাত করে প্রাইভেটকারটি।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গাড়িতে থাকা অন্যরা আহত হন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই তিনজনের মৃত্যু হয়।

এদিকে নিহত তানজিলা ও তনিমার খালাতো ভাই রোহান উদ্দিন জানান, দেড় বছর আগে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশার সঙ্গে শফিকুল ইসলামের বিয়ে হয়।

আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন বধূকে ঘরে তুলে নেবে। প্রস্তুতি নেয়া হয়েছে। শুক্রবার রাতে বর শফিকুল ইসলাম জ্যোতি নিজেই গাড়ি চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াত দিতে বের হন।

নিহত তিথীর স্বামী মঞ্জুর হোসেন, শুক্রবার রাতে শফিকুল ইসলাম জ্যোতি প্রাইভেটকার নিয়ে আমাদের বাসায় যান। শহরে ঘুরতে বের হওয়ার কথা বলে গাড়িতে আমার স্ত্রী সন্তান গাড়িতে তুলে নেন।

সেই গাড়িতে খালাতো দুই বোনও ছিল। তারা শহরের পালবাড়ি, আরবপুর এলাকায় আলোকসজ্জা দেখতে ও বিয়ে দাওতায় দিতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। প্রতিবেশী, আত্মীয়স্বজনরদের ভিড়। ঘরের মধ্যে তাদের মায়ের আহাজারি।

সন্তান হারিয়ে পাগলপ্রায় এই মাকে সান্ত্বনা দিতে গিয়ে সবাই স্তব্ধ হয়ে পড়েছে। মোহাম্মদ ইয়াসিন আলী ও রেহেনা পারভীন হীরা দম্পতির দুই কন্যাসন্তান।

সেই দুই সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পাঁচ দিন পর যে বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন হওয়ার কথা, সেই বাড়িতে চলছে শোকের মাতম। মায়ের কণ্ঠে শুধু সন্তান হারানোর প্রলাপ।

শুধু বলছেন, ‘আমার আর মা বলে ডাকার কেউ থাকল না। আল্লাহ তুমি আমার কলিজা দুটো কেড়ে নিলে। আমি কাদের নিয়ে বাঁচব।’

প্রতিবেশী স্বজনরা জানালেন, দেড় বছর আগে বিয়ে হয়েছে। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা ঘিরে ধুমধাম শুরু হয়। সেই অনুষ্ঠানের পাঁচ দিন আগেই তিনজনের মৃত্যু হলো। এটি খুবই কষ্টের।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.