Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আমাদের বাড়িঘর ঘেরাও করছেন না কেন, প্রশ্ন গয়েশ্বরের
রাজনীতি

আমাদের বাড়িঘর ঘেরাও করছেন না কেন, প্রশ্ন গয়েশ্বরের

By Shamim RezaNovember 21, 20192 Mins Read

আমাদের বাড়িঘর ঘেরাও করছেন না কেন, প্রশ্ন গয়েশ্বরের
প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : নেতাকর্মীরা বিএনপির নীতিনির্ধারকদের বাড়ি ঘেরাও করছে না কেন, এমন প্রশ্ন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সর্বস্তরে আন্দোলন কর্মসূচির দাবি থাকলেও কোনো ঘোষণা না আসায় এ কথা বলেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর বলেন, ‘সবাই আন্দোলনের কথা বলছেন, আমরা নেতারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারছি না। তাহলে আপনারা আমাদের কথা শুনছেন কেন? আপনারা আমাদের বাড়িঘর ঘেরাও করছেন না কেন?’

তিনি বলেন, ‘বিএনপির ইস্যু একটা হওয়া ‍উচিৎ। আমাদের ইস্যু একটাই, সেটা হলো গণতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন। এজন্য রাস্তায় নেমে আন্দোলনের কোনো বিকল্প নেই।’

আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি মর্যাদাপূর্ণ উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন না, তিনি প্যারোলে মুক্তি নিতে পারেন না। কারণ, তিনি কোনো অন্যায় করেননি। আন্দোলনের মাধ্যমেই তার মুক্তি মর্যাদাপূর্ণ। একজন আপসহীন নেত্রী জেলখানায় থাকবেন আর আমরা প্যারোলে মুক্তির জন্য প্যারোল আর আদালতে দৌঁড়াবো? আমরা আন্দোলন করবো, রাজপথে সেই আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি হবে। আন্দোলনটাই সবচেয়ে মর্যাদাপূর্ণ।’

বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে অন্যকম গয়েশ্বর আরও বলেন, ‘আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য। সেই মৃত্যুকে যদি রোধ করতে না পারি, তাহলে আমরা কাপুরুষের মতো রাস্তায় নামতে ভয় পাই কেন? খালেদা জিয়া জেলে গেছেন, আমাদের মধ্যে দুই-চার-পঞ্চাশ-একশটা রাস্তায় গুলি খেয়ে পড়ে যাইনি, তাহলে আমরা নেত্রীকে কোন মর্যাদায় রাখলাম? আমাদের নেতা হওয়ার পেছনে যার অবদান, তার জন্য কি আমাদের কিছু করার নেই? যদি থাকে তাহলে আন্দোলনের বিকল্প নেই। আমরা যারা আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছি না, এটা হচ্ছে অপরাধ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজনটি করে সম্মিলিত ছাত্র ফোরাম। ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সাবেরা নাজমুল মুন্নী, কৃষক দলের নেতা এম জাহাঙ্গীর আলম, জাসাস নেত্রী চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লা প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa