Advertisement
জুমবাংলা ডেস্ক: অন্যায়ভাবে বিএনপির ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গুম হচ্ছেন, খুন হচ্ছেন, পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করছেন। যে দেশে অন্যায়ভাবে প্রতিনিয়ত এসব কাজ চলে, সে দেশে দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণে থাকবে?

শুক্রবার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, যে দলের জনপ্রিয়তার অভাব, যাদের জনগণের ওপর আস্থার অভাব, যারা নির্বাচন ভয় পায়, তারাই গুম, খুন করে আর মিথ্যা মামলা দেয়।

বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতায় সব দলের চেয়ে এগিয়ে আছে। যে দলের আস্থা জনগণের ওপর, সে দলকে হত্যার রাজনীতি করতে হবে না। এ রকম একটি জনপ্রিয় দলের সঙ্গে জনগণ রয়েছে, যোগ করেন তিনি।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু আরও বলেন, বাংলাদেশের জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ক্ষমতা কমে গেছে। আজ থেকে ১০ বছর আগে বাংলাদেশের মানুষের প্রকৃত যে আয় ছিল, সেটা কমে গেছে। তার ওপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা মানুষের প্রকৃত আয় আরো কমিয়ে দিয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের প্রকৃত আয় কমে গেছে। সুতরাং তাদের জীবন যাত্রার মানও আরও কমে যাচ্ছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, গণমাধ্যম সব কিছু প্রচার করতে পারছে না।

একটা ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণ করবে? তাদের পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্বব নয়। কারণ যে দেশে আপনি ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারবেন না, ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি শেয়ার বাজার ঠিকভাবে চালাতে পারবেন না, সেখানে বাজার কীভাবে নিয়ন্ত্রণ করবেন?

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.