Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আমার কখনই এমন অভিজ্ঞতা হয়নি : মঈন আলি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আমার কখনই এমন অভিজ্ঞতা হয়নি : মঈন আলি

By Mohammad Al AminNovember 19, 20202 Mins Read

আমার কখনই এমন অভিজ্ঞতা হয়নি : মঈন আলি

Advertisement

স্পোর্টস ডেস্ক: ফের বর্ণবাদের অভিযোগ উঠেছে ইংল্যান্ডের ক্রিকেটে। সাবেক ক্রিকেটার আজিম রফিকের পর দেশটির দুই অশ্বেতাঙ্গ আম্পায়ার দাবি করেছেন, তারা প্রাতিষ্ঠানিক বর্ণবাদের শিকার হয়েছেন।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আর ইংল্যান্ড ক্রিকেটের এমন পরিস্থিতিতে দেশটির অলরাউন্ডার মঈন আলি দাবি করেছেন যে, তিনি ইংল্যান্ডে কখনই বর্ণবাদের শিকার হননি। যদিও এর আগে এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন মঈন।

২০১৫ সালে তার সঙ্গে বর্ণবাদের আচরণ করা হয় বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এ অলরাউন্ডার।

তবে এবার সেই মঈন আলি বলছেন, ইংল্যান্ডে নিজের ক্রিকেট ক্যারিয়ারে কখনই এমন আচরণের শিকার হননি। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ইংলিশ ক্রিকেটের বর্ণবাদ নিয়ে কথা বলতে গিয়ে ‘বুকে হাত’ দিয়ে এমন দাবিই করলেন তিনি।

মঈন আলি বলেন, ৬ বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলছি। আমার সবসময়ই মনে হয়েছে, অন্য সবার মতো আমিও একজন। আমি বুকে হাত দিয়ে সত্যি সত্যিই বলতে পারি যে, আমার কখনই এমন অভিজ্ঞতা হয়নি। আমার সবসময়ই মনে হয়েছে, রান করলে কিংবা উইকেট নিলে দলের নিয়মিত সদস্য হয়ে খেলা যাবেই।

তবে কেউই যে বর্ণবাদ আচরণের শিকার হননি, এমনটি দাবি করছেন না ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার।

তিনি বলেন, আমি নিশ্চিত বর্ণবাদের শিকার হয়েছেন এমন অনেকে আছেন। আমি বিশ্বাস করি এগুলো শিগগিরই দূর হয়ে যাবে। সবকিছু পর্যালোচনা হচ্ছে, আর ইসিবি এসব বিষয় নিয়ে কাজও করছে।

প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত মঈন আলি ৬০ টেস্ট খেলে ২৭৮২ রান করেছেন। যেখানে ৫টি শতক ও ১৪টি অর্ধশতক রয়েছে। ১০৬ ওয়ানডে খেলে মঈন আলির সংগ্রহ ১৭৯০ রান। যেখানে ৩টি শতক হাঁকিয়েছেন। বল হাতে টেস্টে পেয়েছেন ১৮১ উইকেট। ওয়ানডেতে ৮৫ এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলে ১৭ উইকেট নিয়েছেন মঈন আলি।

তথ্যসূত্র: ব্যারনস ডট কম, এনডিটিভি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

June 29, 2026
লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

June 29, 2026
ইংল্যান্ড

পানামাকে হারিয়ে গ্রুপসেরা, তবু ইংল্যান্ডকে ভাবাচ্ছে রক্ষণভাগের দুর্বলতা

June 29, 2026

Latest News

অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

ইংল্যান্ড

পানামাকে হারিয়ে গ্রুপসেরা, তবু ইংল্যান্ডকে ভাবাচ্ছে রক্ষণভাগের দুর্বলতা

সেরা

ট্রাম্পের চোখে মেসি-রোনালদো নন, সর্বকালের সেরা ফুটবলার পেলে

জাপান

ব্রাজিলকে হারানোর স্বপ্নে জাপান, বিশ্বকাপে আজ আবেগ আর ইতিহাসের লড়াই

কানাডা

অতিরিক্ত সময়ের গোলে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে শেষ ষোলোয় কানাডা

তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa