ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময় কোনো কারখানা শ্রমিক যেন খালি হাতে বাড়ি ফিরে না যায় সেজন্য যথাসময়ে বেতন বোনাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

রবিবার বিকালে ৩টায় গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শিল্প কলকারখানার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গাজীপুরের শ্রীপুরের গ্রীণ ভিউ রিসোর্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, পিপিএম।

ড. রুবানা হক আরও বলেন, আমি কখনও শ্রমিককে ভয় পাই না। আমি ভদ্র লোক ভয় পাই। মুখোশধারী ভদ্র লোক ভয় পাই। শ্রমিকের সঙ্গে কথা বলা যায়। কারখানার মালিক ও শ্রমিকের সম্পকর্টা হতে হবে বন্ধুত্বের মতো, কোনো শ্রমিকের ওপর অযাচিত বলপ্রয়োগ করা যাবে না, কোন অবস্থাতেই সাংঘর্ষিক হওয়া যাবে না। সব সময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এখনও আমাদের লজ্জার মধ্যে পড়তে হয়, যখন আমরা দেখি শ্রমিকরা ট্রাক ভরে বেতনের দাবিতে শ্রমিকেরা বিজিএমইএ এর প্রধান কার্যালয়, সড়ক-মহাসড়কে অবস্থান নেয়।

নারীদের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে ড. রুবানা হক আরও বলেন, নারীরা আজ আমাদের সম্পদ, উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, পুরুষের সঙ্গে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে নারী নেতৃত্ব তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, শিল্প সমৃদ্ধ গাজীপুরে আমরা অনেকটা চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করছি, বিশেষ করে পোশাক শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার লক্ষে। তিনি পোশাক কারখানার মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সিদ্ধান্ত নেন কার সঙ্গে ব্যবসা করবেন। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে। নিরাপদে ব্যবসা করার জন্য গাজীপুর এখন একটা উদাহরণ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার মালিক ও প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিভিন্ন কারখানার মালিক ও কর্মকর্তাদের উপস্থাপিত সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা সমাধানের আশ্বাস দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.