shastri-20190926140044

Advertisement
স্পোর্টস ডেস্ক : উইকেটরক্ষক ব্যাটসম্যানের জায়গাটি নিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু থেকে সাবেক ক্রিকেটাররা পর্যন্ত রায় দিচ্ছেন, এখন আর মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে চলবে না। দলে সুযোগ দিতে হবে নতুন কাউকে। সে মোতাবেক বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে রয়েছেন ধোনি, খেলছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত।

কিন্তু যে কারণে নেয়া পান্তকে, সে কাজটি কতটুকুই বা করতে পারছেন তিনি? বয়সের ভারে ধোনি যদি না পারেন, তরুণ পান্তই বা কী করে দেখিয়েছেন? টেস্ট ক্রিকেটে যেমন-তেমন। ওয়ানডে ও টি-টোয়েন্টি একদমই বাজে অবস্থা ২১ বছর বয়সী এ তরুণের। দুই ফরম্যাটেই তার গড় বিশের গড়ে। ওয়ানডেতে ১০ ইনিংস ব্যাট করে নেই কোনো ফিফটি, টি-টোয়েন্টিতে ১৯ ইনিংসে ৫০ পেরিয়েছেন মাত্র ২ বার।

ফলে স্বাভাবিকাবেই সমালোচনার ঢল বইছে পান্তকে ঘিরে। অনেকেই শেষ দেখে ফেলছেন এ তরুণের ক্যারিয়ারের, উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে চাইছেন অন্য কাউকে। তবে দলের হেড কোচ রবি শাস্ত্রি ভাবছেন অন্য কিছু। তার মতে পান্ত একজন বিশ্বমানের ক্রিকেটার। প্রয়োজন শুধু ফর্মে ফেরার। আর এ কাজের জন্যই হেড কোচের দায়িত্ব পালন করছেন, তবলা বাজাতে নয়- বলে জানিয়েছেন শাস্ত্রি।

পান্তের ব্যাপারে টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে কি না জিজ্ঞেস করা হলে শাস্ত্রি বলেন, ‘টিম ম্যানেজম্যান্টের কথা আনছেন কেনো? হুট করে অফফর্মে চলে যাওয়ার ব্যাপারে কথা বলেছি আমি। যখন কেউ নিজের সেরা ছন্দ খুঁজে পায় না, তাকে সঠিক পথে ফেরানোর দায়িত্বই আমার। আমি কি এখানে তবলা বাজাতে বসেছি? পান্ত বিশ্বমানের ক্রিকেটার। যেকোনো সময় প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখে। আমাদের এখন ওকে সাপোর্ট দিয়ে যেতে হবে, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের স্থান শক্ত করতে পারে।’

এছাড়া টিম ম্যানেজম্যান্টও পান্তের পক্ষেই আছেন বলে জানান ভারতের হেড কোচ। তিনি বলেন, ‘পান্ত একটু ভিন্ন ঘরানার ক্রিকেটার। সে বিশ্বমানের ব্যাটসম্যান এবং সত্যিকারের ম্যাচ উইনার। বিশ্ব ক্রিকেটে এমন চরিত্র খুব কম পাবেন আপনি। সাদা বলের ক্রিকেটে আমি হয়তো হাতের পাঁচ পাচ্ছি না। তবে তার ক্ষেত্রে ধৈর্য্যটা ধরতে হবে এবং আমাদের সেটা যথেষ্ঠ পরিমাণেই আছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের মিডিয়ায় হয়তো অনেক কিছুই লেখা হয়। তবে দলের মধ্যে পান্ত বেশ দারুণভাবেই আছে। বিশ্লেষকদের কাজ কথা বলা, বিশ্লেষণ করা- সেটাই করছেন। পান্ত বিশেষ ক্রিকেটার এবং এরই মধ্যে অনেক কিছু করেও দেখিয়েছে। এখন তার সামনে শেখার সময়। টিম ম্যানেজম্যান্টের পূর্ণ আস্থা রয়েছে পান্তের ওপর।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.