Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আমি পপুলার, তাই আমাকে নিয়ে আলোচনা-সমালোচনা : সালাউদ্দিন
খেলাধুলা ফুটবল

আমি পপুলার, তাই আমাকে নিয়ে আলোচনা-সমালোচনা : সালাউদ্দিন

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 17, 20202 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : নির্বাচনী উত্তাপ বইছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে। ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। তার আগে এখন সরগরম ফুটবল অঙ্গন।

এবারের নির্বাচনেও সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। টানা চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচন করতে যাওয়া সালাউদ্দিনের বিরুদ্ধে অবশ্য অনেকে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন। তবে নিজের বিরুদ্ধে চলা সেই সব সমালোচনা, প্রচারণাকে কোনো পাত্তাই দিচ্ছেন না ২০০৮ সাল থেকে ফুটবলের সভাপতি পদে থাকা সালাউদ্দিন।

তার দাবি, ‘আমি পপুলার। তাই আমাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা।’

সভাপতি পদে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী এবার সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। আরেক সাবেক ফুটবলার বাদল রায় সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেও নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সরে দাঁড়ানোয় ব্যালটে নাম থাকছে বাদল রায়ের।

নির্বাচনের ফলাফল কি হবে সেটি সময়ই বলবে। তবে ‘বয়কট সালাউদ্দিন’, ‘সালাউদ্দিন আউট, ‘সেইভ বাংলাদেশ ফুটবল’ হ্যাশট্যাগে সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে প্রেসক্লাবের সামনে কিছু ফুটবলপ্রেমী মানববন্ধনও করেছে। যা নিয়ে সালাউদ্দিন বলছেন, ‘এগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাই না।’

বরং এগুলোকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ মনে করছেন তিনি, ‘আমার বিরুদ্ধে নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম থেকে এসব করা হচ্ছে। এটা আমি বুঝতে পারি কিছু জিনিস দেখে। ধরুন, এক হাজার মানুষ আমার নাম লিখছে কাজী সালাউদ্দিন আহমেদ। আমার নাম তো কাজী সালাউদ্দিন। এত মানুষ তো একই ভুল লিখতে পারে না। তার মানে একটা প্ল্যাটফর্ম থেকেই এগুলো করা হচ্ছে।’

যারা তার পদত্যাগ চাইছেন তাদের উদ্দেশে সালাউদ্দিনের বক্তব্য, ‘তারা আমাকে বলছে পদত্যাগ করতে। ১৫ দিন পর নির্বাচন, আমি কেন পদত্যাগ করব। তারা নির্বাচনে জিতে আসুক। আমি যদি সঠিক সময়ে নির্বাচন না দিতে পারতাম তাহলে পদত্যাগের প্রশ্ন আসত। আমি তো নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

জুন 17, 2026
আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

জুন 17, 2026
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
Latest News
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa