অনেকেই আপনাকে ইতিহাসের সেরা ফুটবলার বলেন, এ নিয়ে ভাবনা 

আমি কখনো বলিনি আমিই ইতিহাসের সেরা। এটা ভাবিও না। সেরাদের একজন হতে পারাটাই আমার জন্য যথেষ্ট। এটাও আমি কখনো কল্পনা করিনি। আমি সবার সেরা হওয়া না হওয়াতে কিছু বদলাবে না। আমি হতে চাইওনি।

নিজেকে কি বাকিদের জন্য আদর্শ মনে করেন 

আমি জানি না, বাকিদের জন্য আমি আদর্শ কি না। আমি কখনো বাকিদের আদর্শ হওয়া বা কাউকে উপদেশ দেওয়ার কথা ভাবিনি। আমি নিজের স্বপ্নের পেছনে ছুটেছি। প্রথমে স্বপ্ন ছিল, পেশাদার ফুটবলার হওয়া। তারপর আমি নিজের উন্নতি করতে চেয়েছি এবং প্রতিবছর নতুন উচ্চতায় যেতে চেয়েছি। এই সময়গুলোতে কখনো কখনো ভাগ্যের সাহায্যও পেয়েছি।

ম্যারাডোনার সঙ্গে তুলনা

না না। সত্যি বলি, আমি নিজেকে কখনো ম্যারাডোনার সঙ্গে তুলনা করি না। কখনোই না। এসব তুলনায় আমি কখনো মনোযোগ দিইনি। জাতীয় দলের হয়ে খারাপ সময়ের কারণে যখন সমালোচনা হয়েছে, তখন হয়তো কিছুটা খারাপ লাগত। তবে কোনো তুলনায় আমি কখনোই আগ্রহী ছিলাম না।

স্মার্ট টিভি এবং এন্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্য

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.