কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, তার শ্যালককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং তার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে আমির হামজা বলেন, গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশা প্রকাশ করেন।
সংসদ সদস্য আরও বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে, সোমবার রাত থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, আমি প্রশাসনের প্রতি আস্থা ও প্রত্যাশা রাখি যে, আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুনঃ
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা বা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন সংসদ সদস্য আমির হামজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



