স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের মতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলো বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভার্চুয়াল নকআউটে সাকিবকে বিতর্কিত সিদ্ধান্তে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার ল্যাংটন রুসেরে। যার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো এই সিদ্ধান্তকে জঘন্য হিসেবে আখ্যায়িত করেছেন।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫ রানে হারের পর আলোচনায় ছিল ‘ফেক ফিল্ডিং’ এবং ভেজা মাঠে খেলানো। দুটো বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দল ও আইসিসিকে নিয়ে ব্যাপক সমালোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার দেখা গেলো বিতর্কিত সিদ্ধান্ত।

বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের করা পঞ্চম বলে সাকিবের বিরুদ্ধে এলবিডাব্লিউর আবেদন উঠে। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক একটু সময় নিয়ে আঙুল তুলে দেন। সঙ্গে সঙ্গেই সাকিব রিভিউ নেন। টিভি রিপ্লেতেও দেখা যায় বল প্যাডে লাগার আগে সাকিবের ব্যাটের নিচের অংশে আঘাত হানে। তবে অবাক করে দিয়ে টিভি আম্পায়ার জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে সাকিবকে আউট দিয়েছেন।
ম্যাশ

Advertisement

আউট হওয়ার পর মাঠেই বিস্ময় প্রকাশ করেন সাকিব। ফিল্ড আম্পায়ারের কাছে জানতে চেয়েছিলেন আউট হওয়ার কারণ। কিন্তু তখনও মাঠ ছাড়তে চাচ্ছিলেন না। আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত ধরে সাকিবকে মাঠ ছাড়ার অনুরোধ করেন মাঠে থাকা দুই আম্পায়ার। গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের বিতর্কিত আউটে ছন্দপতন হয় বাংলাদেশের।

সাকিবের আউটের পর সামাজিক মাধ্যমে আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। সাবেক অধিনায়ক মাশরাফি নিজের ফেসবুকে লিখেছেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত…। গো টু হেল ম্যান।’

ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া টুইটারে লিখেছেন, ‘সাকিবের ব্যাটটা মোটেও মাটি ছোঁয়নি। ব্যাটের ছায়ার দিকে মনোযোগ দিন। স্পাইক ছিল তখন। বলের ব্যাটে আঘাত করা ছাড়া অন্য কিছুই হতে পারে না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হলো।’

পেসার রুবেল হোসেন আক্ষেপ করে লিখেছেন, বাংলাদেশের সঙ্গেই কেন এমন হয়, ‘ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে যদি এরকম ভুল হয় সত্যিই মানা খুব কষ্টকর। বাংলাদেশের সঙ্গেই কেন বারবার হয়।’

হারে শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেমিফাইনালে পাকিস্তান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.