Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আম্রকাননের শতবর্ষী গাছগুলো রক্ষার আহবান
জাতীয়

আম্রকাননের শতবর্ষী গাছগুলো রক্ষার আহবান

আম্রকাননের শতবর্ষী গাছগুলো রক্ষার আহবান
By rskaligonjnewsDecember 15, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্বাধীনতার সূতিকাগার মেহেরপুরের মুজিবনগরের বিশাল আয়তনের ঐতিহাসিক আম্রকানন জুড়ে রয়েছে স্বাধীনতার স্মৃতিবিজড়িত নানা ইতিহাস ও ঐতিহ্য। তবে পরিচর্যা ও পুষ্টির অভাবে মারা যাচ্ছে শতবর্ষী গাছগুলো।

আম্রকানন

Advertisement

বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের আম্রকানন রক্ষার দাবি মেহেরপুরের মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামী সর্বস্তরের মানুষের। তবে দেরীতে হলেও গাছ রক্ষার উদ্যোগ নিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসন।

জানা গেছে, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স চত্বরের প্রায় ৩০ একর আয়তনের আম্রকাননে ছিলো সারিবদ্ধ ১২৬০টি আমগাছ। যার মধ্যে মধ্যে আজো বেঁচে আছে ১১০৭টি। এছাড়া ঝড়ঝাপটাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে শতাধিক আমগাছ মৃতপ্রায়।

প্রচলিত রয়েছে, অবিভক্ত বাংলার তৎকালীন জমিদার কেদারনাথ রায় তার স্ত্রীর আবদারে এ আম বাগানটি তৈরি করেন। বাগানটিতে ১২ জাতের ১২৬০টি আমগাছ ছিলো। তবে বেশিরভাগ আমই বেশ টক। কেদারনাথ রায়ের এই আমবাগান দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তান এবং একাত্তরের পর থেকে বাংলাদেশ সরকারের অধীনে চলে আসে।

মুজিবনগরের (প্রাক্তন নাম বৈদ্যনাথতলা) আম্রকাননে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এএইচএম কামরুজ্জামান শপথ গ্রহণ করেছিলেন।

মুজিবনগরে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোহান আহমেদ বলেন, মুজিবনগর ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। মুজিবনগরের স্মৃতিকে মনোমুগ্ধকর করে তুলেছে ঐতিহাসিক এই আম্রকানন। সেই স্মৃতিবিজড়িত আমবাগান রক্ষা করা না হলে আগামী প্রজন্ম বাস্তব ইতিহাস দেখা থেকে বঞ্চিত হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোয়াদ বলেন, শত বছরের আম্রকানন একটি ইতিহাস। এখানে এসে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস দেখে কেউ ফিরে যায় না বরং আম্রকাননে বসে অনেক কিছুই উপলদ্ধি করা যায়।

মাগুরা থেকে আসা ডা. শফিউদ্দিন শফি বলেন, নতুন করে গাছ লাগিয়ে এখানকার সৌন্দর্য বৃদ্ধি করা যেতে পারে কিন্তু পুরাতন গাছ টিকিয়ে রাখার পরিকল্পনা না থাকলে ইতিহাসের মৃত্যু ঘটবে। তাই ফাঁকা জায়গায় নতুন গাছ লাগানোর পাশাপাশি শতবর্ষী গাছ পরিচর্যা করে বাঁচিয়ে রাখাটা জরুরি। তাহলে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসের বাস্তবতা খুঁজে পাবে।

মেহেরপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিবনগরের আম্রকাননের আমগাছ সংরক্ষণ ও পরিচর্যার জন্য কৃষি মন্ত্রণালয়ে ৮৬ লাখ ৮৪ হাজার ৬শ’ টাকার একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছিলো। চাহিদাপত্রটি প্রকল্প আকারে অনুমোদন হয়েছে। বেঁচে থাকা গাছের পরিচর্য়া, রক্ষণাবেক্ষণ, গাছের খাদ্য ও পুষ্টি সংরক্ষণ, আগাছা পরিষ্কার, নতুন গাছের চারা রোপণ, কম্বিনেশন ফার্টিলাইজার ও কীটনাশক প্রয়োগসহ বেশ কিছু কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে চাহিদাপত্রে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, পরিচর্যার অভাবে গাছগুলো মারা যাচ্ছিলো। মেহেরপুরের এ সম্পদ থেকে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় হয়, অন্যদিকে ঐতিহাসিক স্মৃতিও বহন করে। বাগান পরিচর্যার জন্য আমাদের আলাদা কোনো বরাদ্দ ছিলো না। কৃষি মন্ত্রণালয় আমাদের বরাদ্দ দিয়েছে। আশা করছি গাছগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখার জন্য খুব শিগগিরই কাজ শুরু হবে।

চার দিন যুদ্ধ শেষে আজকের দিনে মুক্ত হয় কালীগঞ্জ ও পূবাইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa