Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?
জাতীয়

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

By Shamim RezaJuly 6, 20265 Mins Read

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আরও প্রায় পাঁচ হাজার আয়কর রিটার্নকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিরীক্ষার জন্য নির্বাচিত করেছে, যাদের ২০২৩-২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন অডিট করা হবে। জুনের শেষে এই তালিকা প্রকাশ করা হয়।

আয়কর রিটার্ন অডিট

Advertisement

এর আগে গত বছরের জুলাই মাসে প্রথম পর্যায়ে র‍্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন এবং দ্বিতীয় পর্যায়ে চলতি বছরের এপ্রিলে আরও ৭২ হাজার ৩৪১ রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছিল।

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, যারা নিরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের পর্যায়ক্রমে শুনানির জন্য ডাকা হবে এবং শুনানি শেষে কোনো বাড়তি কর আরোপের সিদ্ধান্ত হলে সেটি একমাসের মধ্যেই করদাতাকে জানিয়ে দেবে সংশ্লিষ্ট কর অফিস।

এর আগে গত ২৮ জুন ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছিল এনবিআর।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।

সরকারি হিসেবে, দেশে এখন প্রায় সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। এর মধ্যে ৪২ লাখের বেশি টিআইএন নম্বরধারী, যেটাকে অনেকে ‘টিন’ নম্বরও বলেন, বিদায়ী করবর্ষে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

তবে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর এখন আবার নিরীক্ষার জন্য টিন নম্বরধারী নির্বাচনের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পর অনেক করদাতাদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।

বাংলাদেশে আয়কর দেওয়া নিয়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে দুর্নীতির মাধ্যমে কর ফাঁকি দেওয়ার অভিযোগও অনেক পুরনো।

অডিট ও আয়কর আইন বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া বলছেন, দেশে এখনো অনেকেই কর ফাঁকি দিয়ে থাকেন কিংবা কর ফাঁকির জন্য অনেকের আয়কর রিটার্নে যথাযথ তথ্য দেওয়া থাকে না। নিয়মিত নিরীক্ষা এ প্রবণতা কমিয়ে আনবে।

তিনি বলেন, আয়কর অডিট নিয়ে সৎ করদাতা ও সঠিক রিটার্ন জমাদানকারীর ভীত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

নির্বাচিতদের কী বলছে এনবিআর

বাংলাদেশের আইন অনুযায়ী, যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। সেটি না করলে জরিমানা করার বিধান রয়েছে।

তবে, রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তা নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে।

ঢাকার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এ কে এম হেদায়েত উল ইসলাম গণমাধ্যমকে বলেন যে তিনি গত মে মাসে উপকর কমিশনারের কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে তাকে জানানো হয়েছে যে, তার ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, এটুকুই এখন পর্যন্ত বলা হয়েছে। হয়তো পরে চিঠি দিয়ে জানানো হবে যে আমাকে কী করতে হবে। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি তাদের সম্পূর্ণ সহযোগিতা করবো।

এনবিআরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফায় চিঠি দিয়ে অবহিতকরণের পরে আবার চিঠি দিয়ে সুনির্দিষ্ট বিষয়ে করদাতাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যাখ্যা চাওয়া হতে পারে।

তিনি বলেন, এরপর শুনানি হবে যেখানে আয়কর রিটার্ন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি করদাতার কাছে উপস্থাপন করে তার ব্যাখ্যা নেওয়া হবে। শুনানির ভিত্তিতে কারও ওপর যদি বাড়তি কর আরোপ করা হয় সেটি তাকে পরে এক মাসের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

ওই কর্মকর্তা তার নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, আয়কর আইন অনুযায়ী, উপ-কর কমিশনার কোনো করদাতার কর নির্ধারণের জন্য যদি করদাতার উপস্থিতি বা কোনো সাক্ষ্যপ্রমাণাদির প্রয়োজন বিবেচনা করেন, তাহলে নির্দিষ্ট তারিখ ও সময়ে শুনানির জন্য ডাকবেন।

শুনানিতে করদাতা নিজে বা তার প্রতিনিধিকে উপ–কর কমিশনারের কাছে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

উদ্বেগের কিছু আছে?

আয়কর রিটার্ন অডিট নির্দেশনা ২০২৫ অনুযায়ী, আয়কর রিটার্ন অডিটের উদ্দেশ্য হলো কর ফাঁকি প্রতিরোধ, কর পরিহারের প্রবণতা রোধ ও সুস্থ কর সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা, করদাতা কর্তৃক আয়কর আইন ও বিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করা, কর ফাঁকির ক্ষেত্র, পদ্ধতি ও ঝুঁকি চিহ্নিত করা এবং আয়কর কর্মকর্তা কর্তৃক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

আয়কর বিশেষজ্ঞ ও এনবিআর কর্মকর্তারা বলছেন, আয়কর অডিট বা নিরীক্ষা নিয়ে করদাতাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। কারণ কারও আয়কর রিটার্নে ভুল থাকলেও সেটি সংশোধন কিংবা বাড়তি কর পরিশোধের জন্য তিনি সময় পাবেন।

ব্যক্তিগত আয়, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, ডিবেঞ্চার এবং অন্যান্য স্থাবর সম্পদের বিবরণ আয়কর রিটার্ন দাখিলের সময় সুস্পষ্টভাবে তুলে ধরতে হয়।

কোনো করদাতা যদি কোনো সম্পদের বিবরণ রিটার্নে তুলে না ধরেন, তাহলে সেটি বৈধ থাকবে না এবং সেক্ষেত্রে তিনি আইনগত ঝামেলায় পড়তে পারেন।

কর্মকর্তারা বলছেন, এসব বিষয়ে আয়কর রিটার্নে সঠিক তথ্য এসেছে কি-না কিংবা যথাযথ কর পরিশোধ করা হয়েছে কিনা সেটি এতদিন ম্যানুয়ালি দেখা হতো। ফলে অনেকের অভিযোগ ছিল যে তাকে হয়রানির জন্য তার আয়কর রিটার্ন নিরীক্ষার আওতায় আনা হয়েছে।

এ সমস্যা মোকাবিলায় গত বছরের শেষ দিক থেকে অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিরীক্ষার জন্য আয়কর রিটার্ন বাছাই শুরু করে এনবিআর।

গত ২৬ এপ্রিল এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় তখনকার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, এই প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল ইন্টারঅ্যাকশন নেই, এটি টোটালি সিস্টেম জেনারেটেড। ফলে স্বচ্ছতা নিশ্চিত হবে।

অডিট ও আয়কর আইন বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া বলেন, আয়কর অডিট সরকারের একটি ভালো উদ্যোগ, কিন্তু এক্ষেত্রে ডকুমেন্ট চাওয়া থেকে শুনানি সবকিছুই অনলাইনে হলে করদাতাদের হয়রানির আশঙ্কাটা কেটে যেত।

স্নেহাশীষ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, আগে কার ফাইল অডিট হচ্ছে সেটা জানাই যেত না। এখন এনবিআর অটোমেটেড পদ্ধতিতে সিলেক্ট করে ওয়েবসাইটে দিচ্ছে। ফলে কোন ফাইল নিরীক্ষা হবে সেটা ঠিক করার বিষয়ে স্বচ্ছতা এসেছে। অন্যদিকে ই-রিটার্ন চালু হওয়ায় ফাইল লুকানো কিংবা হারিয়ে যাওয়ার সংস্কৃতিরও অবসান হলো।

তিনি বলেন, সৎ করদাতা ও যিনি সঠিক রিটার্ন দিয়েছেন তার টিআইএন নম্বর নিরীক্ষার জন্য সিলেক্টেড হলে তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরও বলেন, এটি একটি নিয়মিত স্বাভাবিক নিরীক্ষা প্রক্রিয়া সরকারের। মূলত অনেকেই রাজস্ব ফাঁকি দিয়ে থাকেন। এখন সেই ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে। তবে করদাতা ও নিরীক্ষণকারীর উপস্থিতি বা যোগাযোগের সিস্টেম থেকে অনিয়মের সুযোগ তৈরির আশঙ্কা থাকে। সেজন্য পুরো নিরীক্ষা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক হলে করদাতার হয়রানির আশঙ্কা থাকবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আয়কর রিটার্ন অডিট
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

July 6, 2026
electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

July 6, 2026
ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

July 6, 2026

Latest News

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

ভক্ত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa